Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইস্তফা না দিয়েই ‘বেপাত্তা’ স্বপন সাহা, বোনাস-বেতন বিভ্রাট মাল পুরসভায়

পুরপ্রধানের পদ থেকে ইস্তফা না দিয়েই ‘বেপাত্তা’ হয়ে গিয়েছেন স্বপন সাহা। বোনাস-বেতন বিভ্রাটে জেরবার মাল পুরসভা। ক্ষুব্ধ কর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দল তাঁকে বহিষ্কার করে দিয়েছে। তিনি নিজেও জানিয়েছিলেন তিনি পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেবেন। কিন্তু সেই ইস্তফা তিনি এখনও দেননি। বরঞ্চ তাঁর গ্রেফতার হওয়ার সম্ভাবনা তৈরি হতেই রীতিমত ‘বেপাত্তা’ হয়ে গিয়েছেন। আর তাঁর এহেন পদক্ষেপের জেরে আটকে গিয়েছে পুরসভার কর্মীদের বোনাস এবং অস্থায়ী কর্মীদের বেতন। নজরে উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি জেলার(Jalpaiguri District) মাল পুরসভার(Mal Municipality) চেয়ারম্যান স্বপন সাহা(Swapan Saha)। সূত্রের খবর, বৃহস্পতিবারই কলকাতায় চলে এসেছেন স্বপনবাবু। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। যদিও সেই চেষ্টা সফল হওয়ার সম্ভাবনা বেশ কম বলেই মনে করা হচ্ছে।

তৃণমূল থেকে সাসপেন্ড করার পর এখনও মাল পুরসভার চেয়ারম্যান পদে ইস্তফা দেননি স্বপনবাবু। এদিকে এলাকাতেও নেই তিনি। এই অবস্থায় মাল পুরসভার কর্মীদের পুজোর বোনাস এবং অস্থায়ী কর্মীদের আগষ্টের বেতন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এই পরিস্থিতিতে কী করা হবে তা ঠিক করতে এদিন অর্থাৎ শুক্রবার দুপুরে পুরসভার আধিকারিক ও কাউন্সিলরদের নিয়ে বিশেষ বৈঠকে বসছেন ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ি। অন্যদিকে, আদালতের নির্দেশে ঠিকাদারের বকেয়া বিল মেটানোর তারিখ চলে গিয়েছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার। ঠিকাদার এসে বসে থাকলেও তাঁকে বকেয়া বিল মেটাতে পারেনি মাল পুরসভা। ভাইস চেয়ারম্যান জানিয়েছেন, ৪৫ লক্ষ টাকার বিল মেটাতে হবে। পুরসভার কাছে এই মুহূর্তে এত টাকা নেই। সেই কারণে ওই ঠিকাদারের কাছে সময় চাওয়া হয়েছে।

এদিকে, ঠিকাদারের আইনজীবী সুমন শিকদার জানিয়েছেন, আদালতের নির্দেশ সত্ত্বেও সময়ে বিল মেটাতে পারেনি পুরসভা। বিষয়টি আজ, শুক্রবার ফের আদালতকে জানানো হচ্ছে। তবে স্বপনবাবুর ঘনিষ্ঠ বৃত্তের সূত্রে জানা গিয়েছে, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন তিনি। যদি একান্তভাবেই দেখা করা সম্ভব না হয় তাহলে সোমবারের মধ্যে তিনি ইস্তফা দিয়ে দেবেন মাল পুরসভা থেকে। ঘটনাচক্রে মাল পুরসভা এলাকায়া সরকারি জমি বিক্রি করে দেওয়ার একটি নয়া দুর্নীতি সামনে এসেছে। অভিযোগ সেই দুর্নীতির মাথা স্বপনবাবুই। একেবারে শহরের বুকে জেলা পরিষদের জমি দখল করে তা প্লট করে লাখ লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। শুধু জলপাইগুড়ি জেলা পরিষদের জমি নয়, মাল নদীর ধারে বিসর্জন ঘাটের পাশে খাসজমিও বিক্রি হয়ে গিয়েছে মোটা টাকায়। 

পুজোয় বাজেটের মধ্যে ঘুরে আসুন উত্তরবঙ্গে, রইল বিশেষ পরামর্শ

ছুটি মাত্র চারদিন, পুজোর ঠিকানা হোক এই তিন পাহাড়ি গ্রাম

ঠিকাদারের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ, মাল পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ, চলতি সপ্তাহে ২দিন বন্ধ থাকছে স্কুল

উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ সামাল দিতে বিশেষ দল গঠন নবান্নের

উত্তর সিকিমে ভয়ঙ্কর দুর্ঘটনা, পর্যটক নিয়ে ১০০০ ফুট নীচের খাদে পড়ল গাড়ি

সুখবর, উত্তরবঙ্গ থেকে দীঘাগামী ভলভো বাসের অনলাইন বুকিংয়ে বিশেষ ছাড়, কবে পর্যন্ত জানুন

ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কবে যাচ্ছেন, কী কর্মসূচি?

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00