‘বিজেপির হয়ে কাজ করছে’, নির্বাচন কমিশনকে নিশানা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা : বিজেপির হয়ে কাজ করছে নির্বাচন কমিশন। ভোটার লিস্টের ডিক্লারেশন ফর্ম আপত্তিজনক। নির্বাচন কমিশন দুটো চিঠি পাঠানো নিয়ে সাংবাদিক সম্মেলন মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটার লিস্টের ফর্ম নিয়ে প্রশ্ন তুললেন তিনি। তিনি বলেছেন, এই ফর্মের ক্ষেত্রে অনেক স্ক্যাম রয়েছে। কমিশনের ফর্মে অনেক গোলমাল আছে। ওরা বেঙ্গলকে টার্গেট করেছে।

বাবা মায়ের বার্থ সার্টিফিকেট দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু কেন সেটা দিতে হবে? বাংলার পরিযায়ীদের টার্গেট করছে বিজেপি। বিজেপির প্রচারকদের দিয়ে এই কাজগুলো করা হচ্ছে। কমিশন সবাইকে ক্রীতদাস ভাবছে। নির্বাচিত সরকার কারও ক্রীতদাস নয়। কয়েকদিন আগে দলের বুথ এজেন্টের তথ্য চেয়েছিল কমিশন। দলের বুথ এজেন্টের তথ্য কেন কমিশনকে দেওয়া হবে? এটা কি এনআরসি চালুর চেষ্টা? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী

তাঁর কথায় ভয়ঙ্কর খেলা চলছে। ভোটারলিস্টে বহিরাগতদের ঢোকার প্রচেষ্টা চলছে। সেই জন্য় এই ধরনের কাজ করা হচ্ছে। নির্বাচন কমিশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। কমিশন ও এজেন্সির মাধ্যমে ভোট লুটের চেষ্টা করা হচ্ছে। এখন দেশ চালান অমিত শাহ। সাধারণ মানুষকে সতর্ক থাকার কথা বলেছেন তিনি।

রথযাত্রা উপলক্ষ্যে দিঘায় রয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বৃহস্পতিবার রথ যাত্রার আগের দিন বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘার রথ যাত্রার তদারকিতে রয়েছেন পাঁচমন্ত্রী। এই ৫ মন্ত্রীকে নিয়ে বৈঠকে বসেছেন তিনি। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্রাউড ম্যানেজমেন্ট মিটিং হয়েছে। গোটা ব্যবস্থাপনা ও ভিড় নিয়ন্ত্রণ নিয়ে প্রস্তুতি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই চিঠি হাতে পেয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘জামাই আদর করে ডেকে লাঞ্ছনা পরিযায়ী শ্রমিকদের’, গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

রাস্তা ও বাড়ি তৈরির প্রকল্প বন্ধ করেছে কেন্দ্র, ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

১৪ হাজার বুথ বাড়ছে! এজেন্ট দিতে বিড়ম্বনায় বিরোধীরা, হাসছে তৃণমূল

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, মঙ্গলে যাচ্ছেন বর্ধমানে, কী কী কর্মসূচি রয়েছে মমতার?

SIR: আধার দিয়ে অনলাইনে খসড়া ভোটার তালিকায় আবেদন করা যাবে, জানাল সুপ্রিম কোর্ট

১১৭দিনের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ,শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভোটারলিস্ট অবৈধ হলে, মন্ত্রিসভাও অবৈধ, বিমানবন্দর থেকে মন্তব্য অভিষেকের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]