Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের ছাত্রদের

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসাতঃ রাজ্যের মুখ্যমন্ত্রীকে কুরুচি শব্দ ব্যবহার করে বক্তব্য পেশ করার কারণে বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী স্বপন মজুমদারের(Swapan Mazumdar) বিরুদ্ধে অভিযোগ দায়ের হল বারাসত থানায়(Barasat P.S.)। বারাসত সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র শঙ্খশুভ্র সরকার একটি লিখিত অভিযোগ করেন। তার দাবি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কদর্য ভাষায় আক্রমণ করেছেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি(BJP) প্রার্থী। মুখ্যমন্ত্রী আমাদের ছাত্র ছাত্রীদের কাছে মায়ের মত। আমরা কখনই মায়ের অপমান মেনে নিতে পারি না। বর্তমান মুখ্যমন্ত্রী যে ভাবে ছাত্র সমাজের পাশে দাঁড়িয়েছেন তা আগে কোন মুখ্যমন্ত্রী(CM) করেননি। ছাত্র সমাজ এই কুরুচিপূর্ণ মন্তব্য মেনে নিতে পারছে না।

তাই স্বপন মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা ছাত্র সমাজ তার গ্রেফতার দাবি করছে। আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবো আমরা বলে ছাত্ররা হুমকি দেয়। এদিকে এই অভিযোগ দায়ের হওয়ার পর বারাসাত কেন্দ্রের বর্তমান বিজেপি প্রার্থী দাবি করেন যে ছাত্ররা এই অভিযোগ দায়ের করেছেন তাদের পড়াশোনা নিয়ে থাকা উচিত ছিল। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার আগে তার পুরো বক্তব্য ভালো করে মন দিয়ে শোনার প্রয়োজন ছিল। ছাত্রদের দিয়ে অহেতুক রাজনীতি করানো হচ্ছে বলে তিনি পাল্টা অভিযোগ করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই অভিযোগের কপি বারাসাত থানা থেকে নির্বাচন কমিশনের কাছে পেশ করা হবে।

পরবর্তীকালে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করবে। ইতিমধ্যে এই অভিযোগের ভিত্তিতে একটি এফ আই আর লিপিবদ্ধ হয়েছে বারাসত থানায়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সন্দেশখালি(Sandeshkhali) কান্ডের প্রসঙ্গ টেনে বারাসাত লোকসভা কেন্দ্রের বর্তমান বিজেপি প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রীকে অশোভন শব্দ প্রয়োগ করে রাজনৈতিক নিশানা করেন। যাকে কেন্দ্র করে দেখা দিয়েছে রাজনৈতিক উত্তেজনা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00