Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাটলারের শতরানে বেঙ্গালুরুকে হারিয়ে টানা চতুর্থ জয় রাজস্থানের

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: গোলাপি শহরে চলতি আইপিএলের প্রথম শতরান করেও ট্র্যাজিক নায়ক হয়েই রইলেন বিরাট কোহলি। কার্যত অধিনায়ক সঞ্জু স্যামসন আর জস বাটলারের বিধ্বংসী ব্যাটিংয়ে ৫বল বাকি থাকতেই হেসে খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় তুলে নিল রাজস্থান রয়্যালস। ৫৮ বলে ১০০ রানে অপরাজিত থাকেন বাটলার। আর ঘরের মাঠে শনিবারের জয়ের ফলে টানা চার ম্যাচ […]

খড়দহে সৌগত রায়ের ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে ধুন্ধুমার

নিজস্ব প্রতিনিধি,খড়দহ ও লিলুয়া : দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়ের সমর্থনে লাগানো ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে ধুন্ধুমার খড়দহ বন্দীপুর ঠাকুর কলোনী অঞ্চলে।এই ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে বিরোধী দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন খড়দহ (Kardaha) ঠাকুর কলোনীর তৃণমূল কর্মীরা।শনিবার সকালে তারা দেখতে পান দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়ের সমর্থনে লাগানো ফ্লেক্স […]

তাপপ্রবাহের মরশুমে ভিন রাজ্যের দুষ্কৃতীরা তৈরি করছে জলের পাইপ দিয়ে ‘সেল বোম’!

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর প্রদেশ বিহার এবং সুদূর বাংলাদেশ থেকে কাঁটাতারের বেড়াজাল পেরিয়ে ভোটের মুখে রাজ্যে প্রবেশ করেছে বোমা তৈরীর বিশেষ কারিগররা। গোয়েন্দাদের তথ্য অনুযায়ী মুর্শিদাবাদের ডোমকল এলাকায় জলের টুকরো পাইপ দিয়ে স্টপ কক ব্যবহার করে তৈরি করা হচ্ছে বিশেষ ‘সেল বোমা'(Cell Bomb)। এই বোমা তৈরিতে দক্ষ উত্তরপ্রদেশ(Uttarpradesh ) এবং বিহার(Bihar)। সেখানকার দুদে কারিগররা ইতিমধ্যে তৈরি […]

হরিশ্চন্দ্রপুরে মা সহ দুই মেয়েকে রেল লাইনে আত্মহত্যা থেকে বাঁচালেন গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি,মালদা: পরিযায়ী শ্রমিক স্বামী তালাক দিতে চায় বর্তমান স্ত্রীকে। মনের কষ্টে দুই সন্তানকে নিয়ে রেললাইনে আত্মঘাতী হতে গেলেন গৃহবধূ। গ্রামবাসীদের তৎপরতায় উদ্ধার। মা ও সন্তানদের উদ্ধার করে থানায় নিয়ে গেল পুলিশ।অন্য নারীতে আসক্ত পরিযায়ী শ্রমিক স্বামী। তালাক দিতে চায় বর্তমান স্ত্রীকে। বাধ্য হয়ে দুই সন্তানকে নিয়ে রেললাইনে আত্মঘাতী হতে উদ্যত হয় গৃহবধূ। গ্রামবাসীদের তৎপরতায় […]

গোলাপি শহরে কোহলি ঝড়, রাজস্থানের বিরুদ্ধে ১৮৩ রান তুলল বেঙ্গালুরু

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: গোলাপি শহরে শনিবার রাতে উঠল কোহলি ঝড়। আর সেই ঝড়ে কার্যত ছারখার হয়ে গেল রাজস্থানের বোলিং। বিরাট কোহলির অপরাজিত ১১৩ রানের সুবাদে প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তিন উইকেট হারিয়ে ১৮৩ রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে এদিন টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথমে  ব্যাট করতে পাঠান রাজস্থান […]

বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের ছাত্রদের

নিজস্ব প্রতিনিধি,বারাসাতঃ রাজ্যের মুখ্যমন্ত্রীকে কুরুচি শব্দ ব্যবহার করে বক্তব্য পেশ করার কারণে বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী স্বপন মজুমদারের(Swapan Mazumdar) বিরুদ্ধে অভিযোগ দায়ের হল বারাসত থানায়(Barasat P.S.)। বারাসত সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র শঙ্খশুভ্র সরকার একটি লিখিত অভিযোগ করেন। তার দাবি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কদর্য ভাষায় আক্রমণ করেছেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি(BJP) প্রার্থী। মুখ্যমন্ত্রী […]

চলতি আইপিএলে প্রথম শতরানের নজির গড়লেন কোহলি

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: গোলাপি শহরে শনিবার রাতে রেকর্ডের পর রেকর্ড গড়লেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। মাস্টার ব্লাস্টার শচিন তেণ্ডুলকর, মহেন্দ্র সিং ধোনিদের পিছনে ফেলে আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসাবে সাড়ে সাত হাজার রান করার পাশাপাশি চলতি আইপিএলে প্রথম শতরান গড়ার নজিরও তৈরি করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক। নান্দ্রে বার্গারের বলে সিঙ্গল নিয়েই ওই […]

হাওড়ার বাঙালি সেনা জওয়ানের রহস্যজনক মৃত্যু কাশ্মীরে

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বাঙালি সেনা জওয়ানের রহস্যমৃত্যু কাশ্মীরে । হাওড়া জেলার উদয়নারায়ণপুরের পেড়োর বাসিন্দা বরুন দাসের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। তদন্তের দাবি পরিবারের।শুক্রবার দুপুরে পরিবারের সাথে কথা বলার এক ঘন্টা পর বাড়িতে আসে মৃত্যু সংবাদ । শ্রীনগরের সেনা ছাউনি থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় দেহ । ওই সেনা জওয়ানের স্ত্রীকে কন্ট্রোল রুম থেকে ফোন করে […]

শচিন-ধোনিকে ছাড়িয়ে নয়া রেকর্ড কোহলির

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। শনিবার রাতে জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফের এক মাইল ফলক স্পর্শ করলেন তিনি। মাস্টার ব্লাস্টার শচিন তেণ্ডুলকর, মহেন্দ্র সিং ধোনিদের পিছনে ফেলে আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসাবে সাড়ে সাত হাজার রান করলেন রয়্যাল চ্যাঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক। এদিন জয়পুরের সোয়াই মান সিংহ […]

মথুরাপুরে সিপিআইএম প্রার্থী শর‍ৎ হালদার, বামেদের ২৯ আসনের প্রার্থী তালিকা জেনে নিন

নিজস্ব প্রতিনিধি: আসন্ন লোকসভা ভোটে মথুরাপুর আসনে বামফ্রন্টের হয়ে লড়বেন সিপিআইএমের শর‍ৎ চন্দ্র হালদার। শনিবার বামফ্রন্টের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। এ নিয়ে ছয় দফায় রাজ্যের মোট ২৯ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। ২৯ আসনের মধ্যে বড় শড়িক সিপিআইএম লড়ছে ২৩ আসনে। ফরওয়ার্ড ব্লক, আরএসপি ও সিপিআই লড়ছে ২টি করে আসনে। বাকি ১৩ […]

পুকুর ভরাট রুখতে রাতে চলল প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিনিধিঃ সরকারের নিষেধ সত্বেও  দেদার চলছে পুকুর ভরাটের কাজ। এবার খবর পেয়েই তড়িঘড়ি অভিযান শুরু করল প্রশাসন। ঘটনাটি ঘটেছে বজবজ ২ নম্বর ব্লকের ডোঙারিয়ায়। জানা গিয়েছে, ডোঙারিয়া স্কুলের পাশে রয়েছে ৬ কাটা পুকুর। আর সেই পুকুর বেশ কয়েকদিন আগে থেকেই চলছে ভরাটের কাজ। প্রশাসনে বারণ করা সত্ত্বেও চলছিল পুকুর ভরাট। খবর পেয়ে  শেষমেষ রাতে […]

মাঠে না নেমেই বিতর্কে জড়ালেন মেসি

নিজস্ব প্রতিনিধি : বিতর্কে জড়ালেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সম্প্রতি প্রতিপক্ষের ড্রেসিংরুমে গিয়ে চিৎকার চেঁচামেচি করার অভিযোগ উঠেছে মেসির বিরুদ্ধে। মেসির এই আচরণের কারণে ইন্টার মায়ামির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মন্টেরে। কনক্যাকাফ চ্যাম্পিয়ান্স কাপের কোয়ার্টার ফাইনালে মন্টেরের বিরুদ্ধে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। তবে সেই ম্যাচে চোটের কারণে মাঠে নামেননি মেসি। জানা যায়, মন্টেরের কোচ ফার্নান্দো […]

ঢাকায় গিয়ে ভুঁড়িভোজ পরম-পিয়ার, কি খেলেন তারকা দম্পতি?

নিজস্ব প্রতিনিধি :  এপার বাংলা থেকে ওপার বাংলার জনপ্রিয় নায়ক পরমব্রত। বাংলাদেশে নিত্য যাতায়াত তাঁর। ওপার বাংলার জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় নির্মিত ফটো স্টোরি ‘বনের দীঘি’র জন্য গত সপ্তাহে বাংলাদেশে এসেছিলেন জনপ্রিয় এই অভিনেতা-পরিচালক। সঙ্গে ছিলেন সদ্য বিবাহিত স্ত্রী পিয়া। একসাথে বসে ইফতার সারলেন তাঁরা। রাজকীয় খাবারে সাজানো টেবিল।মটন, চিকেন থেকে শুরু করে […]

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে ভয় পাচ্ছে অন্যান্য রাজনৈতিক দল: ফিরহাদ

নিজস্ব প্রতিনিধি: ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে গেলে দম লাগে। এটা আগেই বোঝা উচিত ছিল আই এস এফ এর নেতা তথা একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীর। শনিবার দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায়ের সমর্থনে এক কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের(Firhad Hakim)। তিনি বলেন, ডায়মন্ডহারবারে বিগত দিনে মানুষের […]

ভূপতিনগরের ঘটনা নিয়ে এনআইএ’র বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল

নিজস্ব প্রতিনিধিঃ  ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডে তদন্ত শুরু করেছে এনআইএ। শনিবার ভূপতিনগরে এই ঘটনার তদন্ত করতে গিয়ে হামলার মুখে পড়ল এনআইএ। ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এই আবহে ৭  এপ্রিল অর্থাৎ  রবিবার ভূপতিনগরে যাচ্ছেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষ।  তৃণমূল সূত্রে খবর, ধৃত নেতাদের পরিবারের সঙ্গে দেখা করার পর স্থানীয় নেতৃত্বের সঙ্গে মেগা জনসভা […]

৯৯ বছরে মার্কিন নাগরিকত্ব এক ভারতীয় মহিলার

নিজস্ব প্রতিনিধি : বয়স যে কোনও ফ্যাক্টর নয়, সেটা আরও একবার প্রমাণিত হল। ৯৯ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেলেন ভারতীয় বংশোদ্ভূত এক মহিলা। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিভাসন দফতরের তরফে এই কথা ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার ফলে যেন নতুন করে বাঁচার স্বাদ পেয়েছেন ওরল্যান্ডোর এই বাসিন্দা। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিভাসন দফতরের […]

গরমে কি ধরনের পোশাক পরবেন ?

নিজস্ব প্রতিনিধি : গরমকালে হাঁসফাস করছেন ,কি পোশাক পরবেন বুঝতে পারছেন না ? সকালে অফিস যাবার পথে জামাকাপড় নিয়ে কষ্ট না পেয়ে জেনে নিন কি ধরনের জামা পরলে আপনি আরাম পাবেন। সুতির জামা : গরমের জামা মানেই সুতির জামার কথা। সুতির হালকা জামা সারাদিন পরে থাকলেও কোনও কষ্ট হবে না আপনার। সেক্ষেত্রে মহিলারা সুতির কুর্তি, […]

গাজায় ইজরায়েলি হামলায় নিহত ১৯৬ ত্রাণ কর্মী, সুষ্ঠ তদন্ত চাইল রাষ্ট্রপুঞ্জ

আন্তর্জাতিক ডেস্কঃ ছয় মাসের বেশি সময় ধরে গাজার ওপর হামলা চালাচ্ছে ইজরায়েল বাহিনী। এই আবহে অবরুদ্ধ  গাজা উপকূলে ত্রাণ পাঠাতে গিয়ে  ইজরায়েলি হামলায় এখন প্রাণ হারালেন ১৯৬ জন। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক খাদ্য সহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) গাড়িতে হামলা চালায় ইজরায়েল বাহিনী। এই ঘটনায় প্রাণ হারান ৭ জন।  তাদের মধ্যে রয়েছেন  একজন অস্ট্রেলিয়ার, তিন […]

রামের নামে নাথুরামের এজেন্ডা ছড়াচ্ছে বিজেপি, তোপ কানহাইয়ার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভগবান শ্রীরামচন্দ্রের নামের আড়ালে দেশজুড়ে গান্ধিজির হত্যাকারী নাথুরাম গডসের এজেন্ডা কার্যকর করছে বিজেপি। ধর্মের বিষ ছড়িয়ে সমাজকে বিভাজিত করে ক্ষমতায় টিঁকে থাকতে চাইছে। শনিবার এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন কংগ্রেসের তরুণ-তুর্কি নেতা কানহাইয়া কুমার। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কার্যত বিজেপি শীর্ষ নেতৃত্বকে […]

রাজ্যসভা ভোটে হারকে চ্যালেঞ্জ করে আদালতে অভিষেক মনু সিংভি

নিজস্ব প্রতিনিধি : রাজ্যসভা ভোটে নিজের পরাজয়কে চ্যালেঞ্জ করে এবার আদালতের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। শনিবার হিমাচল প্রদেশ আদালতে মামলা দায়ের করেছেন তিনি। ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন এই কংগ্রেস নেতা। এদিন নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে হিমাচল প্রদেশ হাইকোর্টে মামলা দায়ের করেন অভিষেক মনু সিংভি। কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি জানান, আইনের কোথাও […]

জন্মদিনে জেনে নিন মহানায়িকার অজানা কথা

নিজস্ব প্রতিনিধিঃ মহানায়িকা সুচিত্রা সেন।  তাঁর জীবন তিনি নিজের মতো করে সাজিয়েছিলেন। একসময় পর্দার ভেতর এবং বাইরের জগত তিনি দক্ষ হাতে সামলেছেন। অভিনয়ের মাধ্যমে এক একটি ছবি সুচিত্রা সেন প্রাণবদ্য করে তুলেছেন। আজ মহানায়িকার ৯৩ তম জন্মদিন। তাই আজ তাঁর জন্মদিনের জেনে নেওয়া যাক রমা সেন থেকে সুচিত্রা সেন হয়ে ওঠার এক অনন্য গল্প। ১৯৫৩ […]

রবি ও সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ঝড় – বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় গরম বজায় থাকবে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল চিহ্নিত হয়েছে। এর দরুণ বঙ্গের বেশ কিছু জেলায় শনিবার থেকে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত বিকেলের দিকে ঝড় ঝঞ্ঝার পরিস্থিতি তৈরি হবে। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পক্ষ থেকে একটি স্পেশাল বুলেটিন ইস্যু করা হয়েছে। ওই বুলেটিনে জানানো হয়েছে, শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বিভিন্ন […]

0:00