Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুলাল সরকার খুনের ঘটনার তদন্তে মালদায় সিআইডির সাইবার বিশেষজ্ঞরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: দুলাল সরকার খুনের ঘটনায় তদন্তে সিআইডির সাইবার বিশেষজ্ঞরা। সাইবার বিশেষজ্ঞ মমতা চক্রবর্তী(Cyber Expert Mamata Chakraborty) শনিবার অভিযুক্তদের ফোন থেকে যে নমুনা সংগ্রহ হয় তা ম্যাজিস্ট্রেটের সামনে পরীক্ষা করেন। অভিযুক্তরা কাকে কাকে ফোন করেছে বা তাদেরকে কে ফোন করেছে তা খতিয়ে দেখা হয়। মোবাইলের চ্যাটগুলি ও খতিয়ে দেখা হয়। মোবাইলের ম্যাসেজ পরীক্ষা করা হয়। এদিন ম্যাজিস্ট্রেটের সামনে সমস্ত পরীক্ষা করা হয়। মোবাইলের কথোপকথন ও চ্যাট এই ঘটনা তদন্তে অন্যতম প্রমাণ।পাশাপাশি পলাতকদের লোকেশন ট্রেস করার চেষ্টা করছে পুলিশ। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য কখনো তাদের লোকেশন নেপাল ,কখনো উত্তরপ্রদেশ, কখনো বিহার ,কখনো শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গা দেখাচ্ছে।পুলিশের চোখে ধুলো দেবার জন্যই এরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে বলে মনে করছে পুলিশের স্পেশাল টিম(SIT)।

অভিযুক্তদের গ্রেফতার করার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। মোবাইল চ্যাট থেকে অন্যতম অভিযুক্ত আশরাফ খানের ফোন থেকে অন্যতম চক্রান্তকারীদের ফোনে ফোন গিয়েছিল। পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। এদিকে,মালদায় বাবলা সরকার খুনে ব্যবহৃত অস্ত্র ও খুনির জামা – জুতো উদ্ধার করে পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেছে একটি নাইন এমএম পিস্তল, দুটি ওয়ান শটার পিস্তল, ৭টি কার্তুজ ও মালদায় খুনের সময় ব্যবহৃত খুনি’র জামাকাপড় ও জুতো। এই খুনের ঘটনায় ধৃতদের জবানবন্দির সূত্র ধরে এগুলি উদ্ধার করেছে পুলিশের স্পেশাল টিম বলে জানান মালদার বর্তমান পুলিশ সুপার।মালদায় তৃণমূল নেতা বাবলা সরকার খুনে ভাড়াটে খুনিকে ৫০ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল। বুধবার ভবানী ভবনে সাংবাদিক সম্মেলন করে এই দাবি করেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। তার দাবি খুনের ঘটনায় ধৃত নরেন্দ্র তেওয়ারি ও স্বপন শর্মা এই খুনের ষড়যন্ত্রের মূল পাণ্ডা। দুজনকেই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর কথাবার্তায় অসঙ্গতি মেলায় বুধবার সকালে গ্রেফতার করা হয়েছে বলে সুপ্রতিম সরকার জানান। পলাতক বাবলু যাদব এই খুনের ষড়যন্ত্রে যুক্ত বলে পুলিশের দাবি। দুষ্কৃতীরা বাবলা সরকারকে খুন করার আগে একাধিকবার রেকি করেছিল। এদিকে, বুধবার গ্রেফতার হওয়ার পর নরেন্দ্রনাথ তিওয়ারি দাবি করেন,’বড় মাথার শিকার নন্দু হয়েছে। আমাকে ফাঁসানো হয়েছে। বড় মাথার শিকার আমি।’

ইংলিশ বাজার থানা(Englishbazar P.S.) থেকে মালদা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে বিস্ফোরক অভিযোগ করলেন দুলাল সরকার খুনে ধৃত দলেরই টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি।তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় গ্রেফতার করা হল ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে। গ্রেফতার করা হয় স্বপন শর্মা নামে আরও এক জনকে। স্বপন শর্মার বিরুদ্ধেও কয়েক বছর আগে একাধিক মামলা ছিল। নরেন্দ্রনাথ তেওয়ারি এখনও ইংরেজবাজার শহর তৃণমূলের সভাপতি। স্বপন শর্মার বাড়ি মালদহ শহরের পিরোজপুর এলাকায়। গত ২ জানুয়ারি গুলি করে খুন করা হয় মালদহের ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে৷তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় ইংরেজবাজারের টাউন তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তাঁর দুই ভাইকে মঙ্গলবার তলব করে পুলিশ৷ এর পর রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় দুজনকে। তাঁর দুই ভাই ধীরেন্দ্রনাথ তেওয়ারি এবং অখিলেশ তিওয়ারিকেও মঙ্গলবার ইংরেজবাজার থানায় ডেকে পাঠানো হয়৷

মালদহের পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা তিনজনকে টানা জিজ্ঞাসাবাদ করেন৷ এরপর বুধবার সকালে নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতারর করা হয়।মালদায় ইংলিশ বাজার পৌরসভার কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দুলাল সরকার ওরফে বাবলা খুনে তৃণমূলেরই শহর সভাপতি ও তৃণমূল হিন্দিভাষী সেলের নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ইংরেজবাজার শহরের বাসিন্দা স্বপন শর্মাকেও পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা থেকে রাতভর নরেন্দ্রনাথ তিওয়ারি ও তাঁর দুই ভাইকে টানা জেরা করে পুলিশ। ছিলেন পুলিশ সুপার প্রদীপকুমার যাদব। প্রায় ২২ ঘন্টা জেরা করার পর নরেন্দ্রনাথ তেওয়ারিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের শুক্রবার পুলিশের হেফাজতে তিন দিন থাকার পর মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00