Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘুম ভাঙতেই ‘দুয়ারে’ চিতাবাঘ! হুলস্থুল কাণ্ড কোচবিহারে

বন বিশেষজ্ঞদের অনুমান, খাবারের সন্ধানেই জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে চিতাবাঘটি

Share:

নিজস্ব প্রতিনিধি: রয়্যাল আতঙ্ক, ভাল্লুক-এর পর হাজির চিতাবাঘ। মাঘের শীতের সকালেই বাড়ির মধ্যেই হাজির চিতা! যা দেখে চক্ষুচড়ক গাছ বাড়ির মালিকের। বৃহস্পতিবার সকালবেলা হুলস্থুল কাণ্ড কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায়। এদিন সকালেই ওই এলাকার বাসিন্দা মনোজবাবুর বাড়ির সামনে হানা দেয় চিতাবাঘ। বাড়ির শৌচাগারের সামনে সেই চিতাবাঘ দেখে আতঙ্কে ঘুম উড়ে যায় মনোজবাবুর। এলাকায় চিতাবাঘ দেখে ভিড় জমতে শুরু করেছে। মোবাইল নিয়ে ছবি তোলার হিড়িক পড়েছে। গোটা এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা।

বৃহস্পতিবার সকালে মনোজবাবুর বাড়ির শৌচাগারের সামনে একটি চিতাবাঘ দেখতে পাওয়া যায়। ঘটনাস্থলে হাজির হয়েছে কোতোয়ালি থানার পুলিশ। বিশাল ভিড় সামলানোর জন্য র‍্যাফ ডাকা হয়েছে। যাতে চিতাবাঘের হানায়ব কেউ আহত না হয় এবং ওই বাঘটিও সুস্থ অবস্থায় ধরা পড়ে তার চেষ্টা চলছে। খাঁচা পাতা হয়েছে বলে জানা যাচ্ছে, জাল দিয়ে ঘেরা হয়েছে গোটা এলাকা। কেউ কেউ চিতাবাঘ দেখতে পাঁচিল ডিঙিয়ে ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করছে। সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ। তাই এলাকা বাসিদের সতর্ক করছে মাইকিং করে। মনোজবাবুর বাড়ির ভিতর শুরু হয়েছে জাল পাতার কাজ। খাঁচা পাতা হয়েছে, বন কর্মীরা হাজির হয়েছে।

বন বিশেষজ্ঞদের অনুমান, খাবারের সন্ধানেই জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে চিতাবাঘটি। তাড়া খেয়েই তখন মনোজবাবুর বাড়িতে প্রবেশ করেছে। কিন্তু ভিড় দেখে ভয়েই কিংকর্তব্যবিমূঢ় চিতাটি।

কোচবিহারে হস্টেল থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং ছাত্রীর ঝুলন্ত দেহ

বিধানসভার ভোট প্রস্তুতি শুরু করলেন অভিষেক, প্রথমদিন বৈঠক কোচবিহার ও আলিপুরদুয়ারের নেতৃত্বের সঙ্গে

ফের কোচবিহারে NRC আতঙ্ক, তুফানগঞ্জের মোমিনা বিবির কাছে নোটিশ পাঠাল অসম

কোচবিহারের আরও ১ বাসিন্দাকে NRC নোটিশ, তিন নথি অগ্রাহ্য ফরেনার্স ট্রাইব্যুনাল!

পার্টি অফিস থেকে ফেরার পথে তৃণমূলনেতাকে লক্ষ্য করে গুলি, নেপথ্যে কারা?

সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা বানচাল, সতর্ক পুলিশ ও বিএসএফ

‘এটা দিনহাটা নয়..’, উদয়ন গুহকে সমঝে দিলেন মুখ্যমন্ত্রী

সব জেলায় শিল্পের সম্ভাবনা! বিজিবিএস-এ বিনিয়োগ টানতে ব্লু-প্রিন্ট মমতার

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00