পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে তল্লাশি নিয়ে রণক্ষেত্র মালদহ, পড়ুয়াদের হামলায় জখম ৬ শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ধুন্ধুমার কাণ্ড । ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের তল্লাশি চালানোকে ঘিরে রণক্ষেত্রের আকার ধারণ করল মালদহের  বৈষ্ণবনগর থানার চামগ্রাম হাইস্কুল। পরীক্ষার্থীদের  হামলার জেরে জখম হয়েছেন স্কুলের ৬ জন শিক্ষক। পরীক্ষা চলাকালীন সময় অশান্তি ছড়াতেই স্কুলে আসে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চামগ্রাম হাইস্কুলে সিট পড়েছে কান্দিটোলা হাইমাদ্রাসা, চর সুজাপুর হাই স্কুল এবং পারলালপুর হাই স্কুলে। পরীক্ষা শুরুর সময় মেন গেটের সামনে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালাচ্ছিলেন কয়েকজন শিক্ষক । সেই সময় পরীক্ষার্থীদের একাংশ তল্লাশি চালানোর প্রতিবাদ জানিয়ে আচমকায় কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালায়। তাতেই এক লহমায় বদলে যায় স্কুলের পরিবেশ । 

অন্যদিকে এদিন মালদায় উচ্চ মাধ্যমিকের  পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শনে যান পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পরিষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। আর তখনই  ওই জেলার স্কুলে ঘটল এমন হামলার ঘটনা । এই নিয়ে পর্ষদ সভাপতি জানিয়েছেন, ‘ ঘটনাটি আমি শুনেছি। চার থেকে ছয় জন শিক্ষক আহত হয়েছে। আমি রিপোর্ট চেয়ে পাঠিয়েছি। প্রাথমিক রিপোর্টের ওপর ভিত্তি করেই ব্যবস্থা গ্রহণ করা হবে। ভেবেচিন্তেই আমরা ব্যবস্থা নেব যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না হয়।’ বলা বাহুল্য, যাতে না কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তাই পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে মেটাল ডিটেক্ট দিয়ে তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছিল পর্ষদ । আর  তাতেই ক্ষুব্ধ হয়ে শিক্ষকদের ওপর হামলা চালালো পরীক্ষার্থীরা । ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত । 

বাটখারা দিয়ে শাশুড়িকে খুন, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ পুত্রবধূকে

১৫ বছর পর ফেসবুকে ভারসাম্যহীন ছেলের খোঁজ পেল পরিবার, বাংলাদেশে গেল কীভাবে? প্রশ্ন পরিবারের

মালদহে ফের চলল গুলি, লিচু বাগানে আচমকাই আক্রমণ যুবককে

এক কোপে আলাদা স্বামীর গোপনাঙ্গ, স্ত্রীর কাণ্ডে চাঞ্চল্য এলাকায়

সাম্প্রদায়িক তাস খেলছে বিজেপি, মালদা থেকে কটাক্ষ তৃণমূল বিধায়কের

ভুয়ো বৃহন্নলার নাটক ফাঁস, প্রতারক গ্রেফতার ‘আসলদের’ তৎপরতায়

মালদার ইংরেজবাজারে চুরি রুখতে গ্রাম পাহারা, প্রহরারত যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুন

ভাতের থালায় সম্প্রীতির ছবি, বিভাজন মানে না সন্দীপ-সোলেমান

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]