Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুই প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বাংলায় আসছে কেন্দ্রীয় দল

একশো দিনের প্রকল্প এবং আবাস যোজনার কাজ সরেজমিনে খতিয়ে দেখতে বাংলায় আসছে কেন্দ্রের প্রতিনিধি দল। ৮টি দলে ভাগ হয়ে তাঁরা ১৬টি জেলা পরিদর্শন করবেন। গত দুই বছরে ১০০ দিনের প্রকল্পে কী-কী হয়েছে এবং আবাস যোজনার কাজ নিয়ম মেনে হয়েছে কিনা সেটাই খতিয়ে দেখবেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বাংলায় আসছে কেন্দ্রের প্রতিনিধি দল। তবে কোনও ঘটনার তদন্ত করতে তাঁরা আসছেন না, বরঞ্চ আসছেন একশো দিনের প্রকল্প এবং আবাস যোজনার কাজ সরেজমিনে খতিয়ে দেখতে। আগামী সোমবার তাঁরা আসছেন রাজ্যে। সেই প্রতিনিধি দল ৮টি দলে ভাগ হয়ে তাঁরা ১৬টি জেলা পরিদর্শন করবেন। সোমবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত এই পরিদর্শন চলবে। এই ১৬টি জেলার প্রতিটিতে তাঁরা ৩-৪টি করে ব্লকে যাবেন ও সেখানকার ১০-১২টি করে গ্রাম পঞ্চায়েত এলাকা ঘুরে দেখবেন। গত দুই বছরে ১০০ দিনের প্রকল্পে কী-কী হয়েছে এবং আবাস যোজনার কাজ নিয়ম মেনে হয়েছে কিনা সেটাই খতিয়ে দেখবেন তাঁরা। তবে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল যে শুধু বাংলাতেই আসছেন তা নয়, দেশের ১০০টি জেলায় ওই দুই প্রকল্পের কাজ পর্যবেক্ষণ করা হচ্ছে। সেই ১০০টি জেলার মধ্যে রয়েছে বাংলার ১৬টি জেলাও।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের অতিরিক্ত সচিব আশিসকুমার গোয়েল বৃহস্পতিবার রাজ্যের ১৬টি জেলার জেলাশাসকদের চিঠি দিয়ে ‘ন্যাশনাল লেভেল মনিটর’দের রাজ্য সফরের বিষয়টি জানিয়েছেন। বাংলার যে ১৬টি জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল যাবেন সেই জেলাগুলি হল দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার। কোভিড পূর্ব কালে ২০১৯-এর শেষ দিকে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে সেই সময়ে পূর্ব বর্ধমান ও হুগলিতে ১০০ দিনের কাজ দেখে গিয়েছিল। সেই সফর ও পরিদর্শনকালে কেন্দ্রীয় প্রতিনিধি দল বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে কাজের ক্ষেত্রে ‘অনিয়ম’ খুঁজে পেয়েছিল। সেই নিয়ে কেন্দ্রের তরফে রাজ্যকে রিপোর্টও করেন তাঁরা। সেই রিপোর্টের ভিত্তিতে বেশ কয়েকটি পঞ্চায়েতকে টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়। এমনকি সেই সময়ে রাজ্য প্রশাসন ওই সব গ্রাম পঞ্চায়েতের কর্তাদের বিরুদ্ধে এফআইআর-ও করেছিল। এবারে কেন্দ্রীয় প্রতিনিধি দল আবারও আসছেন দুই প্রকল্পের কাজ খতিয়ে দেখতে। এখন দেখার বিষয় পরিদর্শন শেষ করে তাঁরা কেন্দ্র ও রাজ্যকে কী রিপোর্ট দেন।

যদিও রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী পুলক রায় জানিয়েছেন, ‘সারা দেশের ১০০টি জেলায় কেন্দ্রের দল পর্যবেক্ষণ করতে যাচ্ছে। আমাদের রাজ্যেও আটটি দল ১৬টি জেলায় যাবে। একদম রুটিনমাফিক আসছেন ওঁরা। এই নিয়ে চিন্তার কিছুই নেই। যে সব গ্রাম পঞ্চায়েতে তাঁরা যাবেন সেই সব পঞ্চায়েতকে গত দু’বছরের প্রকল্পের কাজের সব নথি ঠিক করে রাখতে বলা হয়েছে। প্রকল্পের কাজের সব রসিদ, ‘ক্যাশবুক’ থেকে সাতটি ‘রেজিস্টার’ যথাযথ ভাবে পূরণ করে রাখার জন্য পঞ্চায়েতগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। যে প্রকল্পে কাজ চলছে, সেখানে যাতে কাজের নাম, বরাদ্দ, কাজের বিবরণ-সহ বোর্ড টাঙানো থাকে, তা-ও সুনিশ্চিত করতে বলা হয়েছে। ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ বা ‘বাংলা আবাস যোজনা’য় ২১০ বর্গফুটের মধ্যে বাড়ি করার নিয়ম, তা মানা হয়েছে কি না, ‘যোগ্য’ প্রাপক বাড়ি পেয়েছেন কি না, ‘জিও ট্যাগিং’ যথাযথ হয়েছে কি না কিংবা বাড়ির বাইরে ‘লোগো’ দেওয়া বোর্ড ঠিকঠাক ভাবে লাগাতে বলা হয়েছে।’

বিজেপি ক্ষমতা কেন্দ্রিক পার্টি, বাঙালিকে শেষ করতে চাইছে, কটাক্ষ শিক্ষামন্ত্রীর

কেন্দ্রীয় বঞ্চনা! হাইকোর্টের নির্দেশের পরেও বাংলায় শুরু হল না ১০০ দিনের কাজ

১০০ দিনের বকেয়া! সংসদে কেন্দ্রের দেওয়া তালিকায় নেই বাংলার নাম

কেন্দ্রীয় প্রকল্প সঠিকভাবে পাচ্ছেন কিনা উপভোক্তারা, খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধিরা

অগস্টেই বিজ্ঞপ্তি কমিশনের, ইন্টেনসিভ রিভিশন এবার বাংলায়!

২০০৩’এর তালিকার ভোটারদের সন্তানদের বাবা-মায়ের নথি লাগবে না, জানাল কমিশন

‘১০০ দিনের কাজের বকেয়া টাকা চাই’, হাইকোর্টের রায়ের পর সুর চড়ালেন মমতা

১ অগস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজ চালুর নির্দেশ হাইকোর্টের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00