সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা, জাতীয় সড়কে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আহত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে জাতীয় সড়কের ওপর ভয়াবহ দুর্ঘটনা। বোলারো পিক আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে উল্টে গেল পর্যটক বোঝাই বাস। আহতের সংখ্যা কমপক্ষে ১৫। গাড়িতে থাকা সব পর্যটকই জখম হয়েছেন বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বেশ কয়েকজন। ভর্তি করা হয়েছে নিকটবর্তী হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দপুরের বাগডিহা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে মুকুটপুর যাওয়ার উদ্দেশ্যে ৬৫ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে রওনা দিয়েছিল বাস। বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক ধরে যাওয়ার পথে ইন্দপুরের বাগডিহার কাছে একটি পিক আপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হওয়ার পরিস্থিতি তৈরি হয়। পাস কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। আওয়াজ পেয়েই ছুটে আসেন এলাকাবাসীরা।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইন্দপুর থানার পুলিশ। স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশও উদ্ধার কাজে হাত লাগান। আহতদের উদ্ধার করে ইন্দপুর ব্লক হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যাঁরা আহত হয়েছেন তাঁরা প্রত্যেকেই কলকাতার রুবি এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। অনেকেই আবার শহরের রিক্সা চালক ইউনিয়নের সদস্য বলেও জানা গিয়েছে। 

বাঁকুড়ায় বাড়ছে উদ্বেগ! কালাজ্বরে এক আক্রান্তের হদিশ

মানবিক পুলিশ! বাস দুর্ঘটনায় জখম বৃদ্ধাকে কোলে নিয়ে হাসপাতাল ছুটলেন ওসি

ফের খুন তৃণমূলকর্মী, বাঁকুড়ার সোনামুখীতে বুথ আহ্বায়ককে লক্ষ্য করে গুলি

টানা বৃষ্টিতে বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ বিছিন্ন ২০টি গ্রামের, সঙ্কটে স্থানীয়রা

বাঁকুড়ায় ১৫ মাসের শিশু খুনের নেপথ্যে অভাব নাকি সম্পর্কের টানাপড়েন? তদন্তে পুলিশ

মর্মান্তিক! ডেলিভারি বয়কে পিষে দিল ঘাতক, রক্তে ভেসেছে রাস্তা

মর্মান্তিক! তিন জেলায় ১৩ জনের প্রাণ কাড়ল আচমকা বজ্রপাত

বর্ষায় একমাসে ৮ মৃত্যু! দ্বারকেশ্বরের জলে উদ্ধার মহিলার মৃতদেহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]