Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Breaking: মালদার পর কোচবিহার, বিএসএফের গুলিতে ফের মৃত্যু

ফের বিএসএফের গুলিতে মৃত্যু। এবার কোচবিহারের গীতলদহে সীমান্তরক্ষা বাহিনীর গুলিতে মৃত্যু হল এক গরু পাচারকারীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিএসএফের গুলিতে মৃত্যু। এবার কোচবিহারের গীতলদহে সীমান্তরক্ষা বাহিনীর গুলিতে মৃত্যু হল এক গরু পাচারকারীর। সূত্রের খবর, বুধবার গভীর রাতে কোচবিহারের গীতলদহে ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫-২০ জনের একটি দল গরু পাচার করছিল। তখন বিএসএফের তরফে বাধা দেওয়া হয়। তাতে ওই গরু পাচারকারীরা সীমান্তরক্ষা বাহিনীর রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখনই আত্মরক্ষার্থে ছয় রাউন্ড গুলি চালায় নিরাপত্তারক্ষীরা। আর সেই গুলিতেই মৃত্যু হয় এক ব্যক্তির। তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেল চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। গত মঙ্গলবার গভীর রাতে মালদার কালিয়াচকে মাদক পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু হয় এক বাংলাদেশির।

রাজ্যের সঙ্গে কেন্দ্রের বিএসএফের কাজের পরিসর বৃদ্ধি নিয়ে যখন রাজনৈতিক তাল ঠোকাঠুকি অব্যাহত। ঠিক সেই সময় পরপর দু’দিন বিএসএফের গুলিতে প্রাণ গিয়েছে দুই ব্যক্তির। যদিও সীমান্তরক্ষা বাহিনী জানিয়েছে আত্মরক্ষার্থেই গুলি চালানো হয়েছে। মৃত ব্যক্তি কোচবিহারের বাসিন্দা বলেই জানা গিয়েছে। এতে রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞরা। এর আগে কোচবিহারের সিতাইতে বাংলাদেশ থেকে গরু পাচারের ঘটনায় গুলি চালায় বিএসএফ। যাতে বাংলাদেশের দু’জন ও ভারতের একজনের মৃত্যু হয়। যদিও মৃতের পরিবারের দাবি ছিল চাষের কাজে সীমান্তে গিয়েছিলেন তিনি। তখনই গুলি চালায় বিএসএফ।

এই ঘটনার পর বিএসএফের বিরুদ্ধে তোপ দাগেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। যাকে ঘিরে রাজ্যে রাজনৈতিক করচা শুরু হয়। বিএসএফের তরফে জানানো হয়েছে, কোচবিহারের ঘটনায় ১৫-২০ জন পাচারকারী ছিল। এবার তারা সকলেই ভারতের না বাংলাদেশের তা বিস্তারিত জানা যায়নি।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

৭২ ঘন্টা দেরি! ভারতীয় রেলের নোংরা ও জরাজীর্ণ কোচের তীব্র নিন্দা বিএসএফের

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

নিউটাউনের বাড়ি থেকে বিএসএফ জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00