Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দামোদর চর থেকে উদ্ধার নিখোঁজ গৃহবধূর মৃতদেহ

দামোদর নদের চরে নিখোঁজ গৃহবধূর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য রানীগঞ্জে। নিখোঁজ গৃহবধূর নাম সুস্মিতা মালাকার। বয়স ৩২ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: দামোদর নদের চরে নিখোঁজ গৃহবধূর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য রানীগঞ্জে। নিখোঁজ গৃহবধূর নাম সুস্মিতা মালাকার। বয়স ৩২ বছর। রবিবার (২৪ অগস্ট) রানীগঞ্জের তিরাট পঞ্চায়েতের চেলোদ এলাকায় ওই মহিলার দেহ দামোদর নদে ভাসতে দেখেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, নিখোঁজ গৃহবধূকে গতকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষমেশ আজ সকাল দামোদর নদে ভাসতে দেখা যায় তাঁর দেহ।

তিনি রানীগঞ্জের চাপই গ্রামের মন্ডল পাড়ার বাসিন্দা মান্তু মালাকারের স্ত্রী ছিলেন। যিনি পেশায় গাড়ির চালক। শনিবার সকাল থেকে স্ত্রীকে খুঁজে না পাওয়ায় বাধ্য হয়েই রানীগঞ্জ থানার নিমচা পুলিশ ফাঁড়িতে স্ত্রীর নিখোঁজ ডায়েরি করেন মান্তু। তবে মান্তু মালাকারের স্ত্রীর দেহ যেহেতু বাঁকুড়া জেলার শালতোড়া থানার অন্তর্গত দামোদর চর থেকে উদ্ধার করা হয়েছে। সেহেতু শালতোড়া থানার পুলিশ এই বিষয়টি দেখাশোনা করবেন। ইতিমধ্যেই পুলিশ মহিলার দেহ জল থেকে উদ্ধার করেছে। এবং সুস্মিতার বডি নৌকাতে করে ওপারে নিয়ে গিয়েছেন। তবে কীভাবে ওই মহিলা নদির চর পর্যন্ত পৌঁছলেন, কেনই বা তিনি গতকাল বাড়ি থেকে বেড়িয়েছিলেন, তা এখনও জানা যায়নি।

তাঁর মৃত্যুর বিষয়টি এখন খতিয়ে দেখছে শালতোড়া থানার পুলিশ। ইতিমধ্যেই সুস্মিতা মালাকারের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছেন পুলিশ। ময়নাতদন্তের পর সুস্মিতার দেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাস্থলে থেকে পাওয়া কিছু ছবিতে দেখা গিয়েছে, সুস্মিতার পরনে ছিল কালো কুর্তি লেগিংস। তাঁর জুতো, ছাতা ইতিমধ্যেই উদ্ধার করেছে পুলিশ। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি তাঁকে মেরে ফেলা হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00