বেলডাঙাতে ফের বিপুল পরিমাণ অস্ত্র সহ গ্রেফতার পাচারকারী

Share:

নিজস্ব প্রতিনিধি, বেলডাঙা: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড় সাফল্য মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার পুলিশের।সোমবার রাতে বেলডাঙা থানার কালীতলা-ফতেপুরের রাস্তায় বিএড কলেজের কাছে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করে পুলিশ। তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে ৬টি ওয়ান শটার, ২টি মাস্কেট এবং ১৪ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়।ধৃত ব্যক্তির নাম নৌসাদ মণ্ডল(Nausad Mandal)। বাড়ি ডোমকল থানার দক্ষিণ গরীবপুর এলাকায়। পুলিশ জানায়, বেলডাঙায় এক জনের কাছে ওই আগ্নেয়াস্ত্রগুলি সরবরাহ করার জন্য এসেছিলো সে। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে তার কাছ থেকে ওই আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়।

মঙ্গলবার ধৃত ব্যক্তিকে বহরমপুরে এসিজেএম আদালতে(Baharampur ACJM Court) পেশ করা হয়। আনন্দ মন্ডল (DSP ক্রাইম) জানান, এর আগে বদিরউদ্দিন নামে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই তখন এই নৌসাদের নাম বলেছিল। সেই সূত্র ধরেই নৌসাদকে পুলিশ ধরতে সক্ষম হয়েছে। এই বিপুল পরিমাণ অস্ত্র চোরাচালান এবং এক জায়গা থেকে অন্যত্র পাচার করার ঘটনায় সে দীর্ঘদিন থেকে যুক্ত।

মূলত বিহারের মঙ্গের থেকে এই অস্ত্রগুলি সে টাকার বিনিময় পাচার করে। এর আগে নৌসাদ মাদক কারবারি হিসেবে গ্রেফতার হয়েছিল। গত তিন মাস আগে সেই জেল থেকে ছাড়া পায়। একাধিক অপরাধের সঙ্গে সে যুক্ত। এই চক্রের বাকিদের সন্ধানে তল্লাশি চলছে। পরপর মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় এবং বিশেষত বেলডাঙ্গা(Beldanga) এলাকায় অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে।মালদা ও মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকাতে অস্ত্রের চড়া চালানোর অপরাধ ক্রমাগত বাড়ছে। যদিও এর বিরুদ্ধে পুলিশ লাগাতার অভিযান চালাচ্ছে। ধরা পড়ছে পাচারকারী ও অস্ত্রশস্ত্র।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]