Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিব পূজোয় মাতবেন বীরভূমের বক্রেশ্বর ধামের বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি, বক্রেশ্বর:২২ জুলাই প্রথম শ্রাবণ সোমবারে সর্বার্থসিদ্ধি যোগ, আয়ুষ্মান যোগ-সহ একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে। এই শুভ যোগে শিবের আরাধনা করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। পাশাপাশি দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যায়।১৮ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এ বছর ২২ জুলাই শ্রাবণ মাসের(Srabon Month) প্রথম সোমবার। এই তিথিতে প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ-সহ ৫টি অদ্ভূত সংযোগ তৈরি হচ্ছে। যার ফলে শ্রাবণের প্রথম সোমবারের মাহাত্ম্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এই শুভ যোগে শিব ও পার্বতীর পুজো করলে জীবনের সমস্ত কষ্ট দূর হয়।

পাশাপাশি গ্রহনক্ষত্রের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। শিবের আশীর্বাদে জীবনে সুখ-সমৃদ্ধি লাভ করা যায়। শ্রাবণ মাসের প্রথম সোমবার কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে, এগুলির মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।শ্রাবণ মাসের প্রথম সোমবার প্রীতি যোগ তৈরি হবে। এই যোগের অধিপতি স্বয়ং নারায়ণ(Narayan)। পুরাণ অনুযায়ী এই যোগ মঙ্গলকারী এবং ভাগ্যবর্ধক। তাই প্রীতি যোগকে মঙ্গলদায়ক যোগও বলা হয়। এই শুভ যোগে শিব-পার্বতীর পূজার্চনা করলে জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং সমস্ত সমস্যার নিবারণ সম্ভব। এই যোগে কোনও কাজ করে থাকলে তা সম্পন্ন এবং সফল হয়।

বিবাদের অবসান, আপোস, রুষ্ট মিত্র বা আত্মীয়দের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের জন্য এই যোগকে অত্যন্ত শুভ মনে করা হয়।সেরকমই দেখা যায় বীরভূমের(Birbhum) বক্রেশ্বর ধামে সোমবারের আগে থেকেই মানুষের ঢল বলা যেতেই পারে শ্রাবণ মাসের প্রথম সোমবার মানুষের ভিড় থাকবে চোখে পড়ার মতো পাশাপাশি করা নিরাপত্তা বলয়ে থাকবে মন্দির চত্বর। আর রাত পোহালেই কাল শ্রাবণ মাসের প্রথম সোমবার শিব পূজায় মাতবেন গোটা বঙ্গবাসী।

বীরভূমের বক্রেশ্বরে শিবের মাথায় জল ঢালতে নজর কাড়া ভিড়

কেদারনাথের আদলে তৈরি শিব মন্দির দেখতে ঘুরে আসুন লাল মাটির দেশে

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00