Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেদারনাথের আদলে তৈরি শিব মন্দির দেখতে ঘুরে আসুন লাল মাটির দেশে

Share:

নিজস্ব প্রতিনিধি : চলছে শ্রাবণ মাস।এই মাস মহাদেবের অত্যন্ত প্রিয়। এইসময় মহাদেবের মাথায় জল ঢালতে শিব মন্দিরগুলিতে ভিড় উপচে পড়ে। তবে শিবভক্তদের কাছে অন্যতম গন্তব্য হল কেদারনাথ।এটি উত্তরাখন্ডের ঘন তুষারপাতে ঘেরা পর্বতের মধ্যে অবস্থিত। এই শিব মন্দিরটি একবার চাক্ষুষ দর্শন করার জন্য ছুটে আসে হাজার হাজার ভক্তরা।তবে বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে মন্দিরটি।এপ্রিল মাসের শেষের দিকে কার্তিক পূর্ণিমা অবধি খোলা থাকে মন্দিরটি। তবে অনেকের ইচ্ছে থাকলেও হয়ে ওঠে না যাওয়া।তবে আপনিও যদি না দেখে থাকেন তবে লাল মাটির দেশ থেকে ঘুরে আসতে পারেন। সেখানে গেলে দেখে মনে হবে আপনি কেদারনাথে আছেন।

বীরভূম জেলায় কেদারনাথের আদলে তৈরি হয়েছে শিব মন্দির।এই শিব মন্দিরের এক সেবাইত জানিয়েছেন,যারা কেদারনাথ দর্শন করার ইচ্ছে থাকলেও যেতে পারেন না, তাঁদের জন্য এই উদ্যোগ হিসেবে কেদারনাথের আদলে তৈরি করা হয়েছে শিব মন্দিরটি।এই মন্দিরটি ২০১৮ সালে শুরু হয়েছে। সেই সময় এটি কেদারনাথের আদলে তৈরি হবে সেরকম কোনও পরিকল্পনা ছিল না। এরপরেই ২০২১ সালে মন্দিরের এক সেবাইত কেদারনাথের আদতে শিব মন্দির বানানোর কথা বলেন। এরপরেই তৈরি হয় মন্দিরটি।এই বিষয় নিয়ে তিনি আরও জানান যে, কেউ কেদারনাথ মন্দিরের সঙ্গে কখনোই যেন এই মন্দিরের তুলনা না করা হয়।বীরভূমের এই মন্দিরটি কেদারনাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00