বীরভূমের বক্রেশ্বরে শিবের মাথায় জল ঢালতে নজর কাড়া ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম: পঞ্জিকা মতে বুধবার ৯:৩৯ নাগাদ শুরু হয়েছে ২০২৫ এর ফাল্গুন মাসে শিবরাত্রি তিথি। যা বৃহস্পতিবার সকাল ৮টা ১৬ পর্যন্ত বর্ধিত থাকবে। সকাল থেকেই শুরু হওয়ায় সমস্ত ছোট-বড় শিব মন্দির গুলিতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে ভক্তদের। সে মতন বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী সতী পিঠের ৫১ পীঠের মধ্যে বক্রেশ্বর ধামে(Bakreswar Dham) শিব মন্দিরে লম্বা লাইনে ভক্তরা। আজকের দিনে শিবের মাথায় জল ঢালেন। এই উপলক্ষে বক্রেশ্বরে বসেছে বিশাল মেলা। যেখানে শিবরাত্রি উপলক্ষে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বীরভূমের বক্রেশ্বর মন্দির ।

কমিটির উদ্যোগে ক্যামেরা সহ ভক্তদের যাতে কোন অসুবিধা না হয় সেই লক্ষ্য করে চুরি, ছিনতাই রুখতে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়ম মেনেই বুধবার ভোরবেলায় খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য বক্রেশ্বর মন্দির ।গতবছর অর্থাৎ ২০২৪ এ এই শিবরাত্রি(SibRatri) রাত্রি ন’টা থেকে শুরু হয় তাতে পরের দিন রাত্রি আটটার মধ্যে ছেড়ে যায়। কিন্তু এই বারের তিথি অনুযায়ী সকাল ৯:৩৯ থেকে শুভরাত্রি শুরু হওয়ায় অনেকটাই সুবিধা হয়েছে ভক্তদের। এদিন বক্রেশ্বরে শিবরাত্রি উপলক্ষে প্রতিবছরের মত এই বছরেও বিশাল মেলার আয়োজন করা হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে। যা চলবে সাত দিনব্যাপী। অন্যদিকে,মহা শিবরাত্রির পূর্ণ লগ্নে, ভক্তের ঢল নেমেছে নদিয়ার শিবলিবাসে।

বৃহৎ শিবলিঙ্গের মাথায় জল ঢালছে ভক্তরা,আজ মহা শিবরাএি। আর এই শিবরাত্রি তিথিতে নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে শিবের মাথায় জল ঢালার জন‍্যে ভিড় জমিয়েছেন দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা।।কথিত আছে নদিয়ার শিবনিবাসের(Shivnibas) শিব হল এশিয়ার মধ‍্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ।।আর এই শিব প্রতিষ্ঠিত করেছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় বাহাদুর, তারপর থেকেই এখানে শিবের পুজো হয়ে আসছে। টেরাকোটার মন্দিরে রয়েছে দুটি কষ্টিপাথরের শিবলিঙ্গ, এছাড়াও রয়েছে রাম-সীতা মন্দির। মহা শিবরাত্রির পূণ‍্য তিথিতে শিবের মাথায় জল ঢেলে নিজের মনের মনস্কামনা জানাচ্ছেন বহু পূর্ণ‍্যার্থীরা। তবে মন্দিরের সেবাইতদের কথায়, মহা শিবরাত্রি তিথিতে এই বৃহৎ শিবলিঙ্গের মাথায় জল ঢালেন হাজার হাজার ভক্ত। সারা বছরের তুলনায় শিবরাত্রির দিন ভক্ত ভগবানের মিলনক্ষেত্রে যেন ভরপুর হয়ে ওঠে কৃষ্ণগঞ্জ বিধানসভার এই পীঠস্থান।

শিব পূজোয় মাতবেন বীরভূমের বক্রেশ্বর ধামের বাসিন্দারা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]