Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বহরমপুরে অবৈধ চোলাই মদের ভাটি ভেঙে গুঁড়িয়ে দিল আবগারি দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর: বহরমপুরে অবৈধ চোলাই মদের ভাটি ভেঙে ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করল অবগারি দফতর। বুধবার বহরমপুর অবগারি দফতরের অফিসার বিশ্বজিৎ মন্ডল জানিয়েছেন, তারা গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার (Baharampur P.S.)কাঠালিয়া এলাকায় অবৈধ চোলাই মদের ভাটিতে হানা দেয়।

সেখান থেকে উদ্ধার হয় প্রায় ৮০-৯০ লিটার চোলাই মদ ও ৬০০ – ৭০০ টাকার চোলাই মদ তৈরীর কাঁচা মাল ও চোলাই মদ তৈরীর সরঞ্জাম। ঘটনাস্থল থেকে বিনয় দলুই, বাপন দলুই ও সন্তোষ দলুই নামে ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ১৪ দিনের হেফাজত চেয়ে ধৃতদের বুধবার বহরমপুর জেলা জজ আদালতে পেশ করা হয়।

ধৃতদের তদন্তের স্বার্থে আবগারি দফতর ১৪ দিনের হেফাজতে চায়। মুর্শিদাবাদের বহরমপুর (Baharampur) সহ বিভিন্ন এলাকায় বেআইনি চোলাই মদ তৈরির ঠেক উচ্ছেদ করতে লাগাতার অভিযান চলবে বলে আবগারি দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00