হাওড়া কলেজে ২০০ মিটারের দৌড় প্রতিযোগিতায় অকাল মৃত্যু ছাত্রর

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: শনিবার হাওড়া শ্যামপুর থানা এলাকার শ্যামপুর সিদ্ধেশ্বরী কলেজের ক্রীড়ানুষ্ঠান চলাকালীন এক ছাত্রের আস্বাভাবিক মৃত্যু হয়। মৃত ছাত্রের নাম রুপম শী (২২)। বাড়ি হাওড়া বাগনান থানা(Bagnan P.S.) এলাকার বাঁটুল গ্রামে। জানা গিয়েছে, শনিবার কলেজের বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান ছিল। সেই খেলায় নাম দেয় রুপম। ১০০ মিটার এবং ২০০ মিটার দৌড়ে নাম দেয় সে। ১০০ মিটার দৌড়ে প্রথম হয়।এর আধ ঘণ্টার মধ্যেই ২০০ মিটার দৌড় শুরু করে কলেজ কর্তৃপক্ষ। অল্প সময়ের ব্যবধানে পরপর দুটো ইভেন্টে যোগ দেয় সে। দেড়শ মিটার দৌড়ে এসে লুটিয়ে পড়ে রূপম।

আশেপাশের বন্ধুবান্ধব চোখে জল দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। কিন্তু সংগাহীন হয়ে পড়ে ছাত্রটি।এরপর তাকে উদ্ধার করে কলেজ কর্তৃপক্ষ ঝুমঝুমি হাসপাতালে(Jhumjhumi Hospital) পাঠায়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় কলেজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছাত্রটি মৃতদেহ ময়নাতন্ত্রের জন্য উলুবেরিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে পাঠিয়েছে শ্যামপুর থানার পুলিশ। কলেজের পক্ষ থেকে জানা গেছে শনিবার কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২০০ মিটার দৌড়ে নাম দিয়েছিল রুপম। দৌড় শেষ হওয়ার পথেই সে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়।

কলেজ কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শেষ রক্ষা হয় নি। কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন এই ঘটনার পর ওই কলেজে শনিবার ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত করে দেওয়া হয়েছে। ছাত্রের অকাল মৃত্যুতে কলেজে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ কলেজ কর্তৃপক্ষ ও মৃত ছাত্রের সহপাঠীদের বয়ান রেকর্ড করেছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]