Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাদুড়িয়াতে বাড়ির খোঁড়া গর্তে পড়ে অকাল মৃত্যু ৬ বছরের কোয়েলের

Share:

নিজস্ব প্রতিনিধি,বাদুড়িয়া: ঢাকা না থাকার ফলেই কি গর্তে পড়ে মৃত্যু হল শিশুর? বাদুড়িয়ায় শিশু মৃত্যুর ঘটনায় উঠলো একাধিক প্রশ্ন ।নির্মীয়মান বাড়ির কাজের জন্য প্রয়োজনীয় মাটির জন্য খোঁড়া হয়েছিল গর্ত। আর সেই গর্তই কাল হল বাদুড়িয়ার ছয় বছরের শিশু কোয়েলের কাছে। বসিরহাটের বাদুড়িয়া থানার(Baduria P.S.) চাতরা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চাতরা গ্রামের বাসিন্দা পরিতোষ সরকার ও মীরা সরকারের ছোট মেয়ে বছর ছয়ের কোয়েল সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশের শৌচালয়ে শৌচকর্ম সেরে যখন ঘরের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় বাড়ির উঠোনের পাশে থাকা একটি গর্তে পা পিছলে পড়ে যায় সে।

কিছুক্ষণ পর মেয়ের সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় মায়ের। খোঁজাখুঁজি করতেই দেখা যায় বাড়ির পাশে একটি গর্তে পড়ে রয়েছে কোয়েল(Koyel)। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উত্তর ২৪ পরগণার বাওগাছি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় হাবরা স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতালে চিকিৎসকরি তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে বাড়িতে ভাড়া থাকতো এই সরকার পরিবার সেই বাড়ির মালিক অচ‍্যুৎ সর্দার বাড়ি তৈরি করছিলেন। সেই বাড়ির ভিত তৈরি করতে প্রয়োজন হয় মাটির এবং সেই মাটি চাহিদা মেটাতেই বাড়ির পিছনে তৈরী করা হয় একটি গর্ত। বৃহস্পতিবার ভরদিন বৃষ্টি হওয়ায় এমনিতেই মাটির উঠান ছিল পিচ্ছিল।

ফলে সেই পিচ্ছিল মাটিতে হেঁটে ফেরার সময় পিছলে সেই গর্তে পড়ে ওই শিশু। এমনটাই দাবি স্থানীয়দের। প্রশ্ন উঠছে যদি গর্ত খোঁড়া হয়ে থাকে তাহলে কেন সেটি ঢাকা ছিল না? কেন নিরাপত্তার দিকটি মাথায় রাখেননি বাড়ির মালিক? ইতিমধ্যে এরকম ধরনের ঘটনায় বেশ কিছু বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে বেশকিছু শিশুর মৃত্যু হয়েছিল। এই ঘটনা আরও একবার সেই অসতর্কতার ছবি ফুটিয়ে তুললো। এরপরেও কি হুশ ফিরবেনা আমজনতা র প্রশ্নের উত্তর চায় অকালে হারিয়ে যাওয়া কোয়েলরা।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00