Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পথনাটিকার মধ্য দিয়ে ডেঙ্গু সচেতনতার বার্তা স্কুল পড়ুয়াদের

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: খোলা রাস্তায় পথনাটিকার মধ্য দিয়ে ডেঙ্গু সচেতনতার বার্তা স্কুল পড়ুয়াদের ।লাফিয়ে লাফিয়ে বাাড়চ্ছে ডেঙ্গু সহ জ্বর ।
শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে স্ক্রিপ্ট লিখছেন, ডেঙ্গু সচেতনতা পথনাটিকা করছে ছাত্রছাত্রীরা ।খুশি অভিভাবকরা। মশাবাহিত একাধিক রোগ। বৃষ্টির জল পড়তেই যত্রতত্র ময়লা নোংরা আবর্জনাতে ডেঙ্গুর(Dengu) লার্ভা তৈরি হচ্ছে।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের(Sundarban) দশটি ব্লকে চলতি বছরে এপ্রিল মাস থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত ২১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল। জ্বরে আক্রান্তের সংখ্যা কয়েকশো। রাজ্যের স্বাস্থ্য দপ্তর ,পৌরসভা, গ্রাম পঞ্চায়েতকে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে। একদিকে ডেঙ্গুর লার্ভা মারতে গাপ্পি মাছ ব্যবহার করার নির্দেশ দিয়েছে। অন্যদিকে যেখানে সেখানে নোংরা আবর্জনা পরিষ্কার করে রাখার কথা বলেছেন ।এ ছাড়াও জ্বরে আক্রান্ত হলে রক্তের নমুনা ও লালা পরীক্ষা ২৪ ঘন্টার মধ্যে করা হচ্ছে । উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন অনেকে।

এবার সচেতনতার বার্তা দিতে বসিরহাট ২ নম্বর ব্লকের চাঁপাপুকুর হাই স্কুলের(Chapapukur High School) প্রধান শিক্ষক সেলিম ইসলামের উদ্যোগের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীরা দিনভর রাস্তার উপরে ডেঙ্গু সচেতনতা বার্তা দিয়ে পথনাটিকা করেন। কি করে জ্বর হলে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে, রক্ত ও লালা পরীক্ষা দ্রুত করতে হবে তা তারা চিত্রনাট্যর মাধ্যমে ফুটিয়ে তুলছেন ছাত্র-ছাত্রীরা। রীতিমতো গত সাত দিনে ডেঙ্গু সচেতনতার উপরের পথনাটিকা মহড়া দিয়ে এবার নিজেরাই নেমেছেন পথে। উৎসাহ দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক থেকে সহকারী শিক্ষকরা ও অভিভাবকরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00