Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডেঙ্গু প্রতিরোধে রাস্তায় নেমে মিছিল করলেন রাজ্যের মন্ত্রী ও বিধায়করা

নিজস্ব প্রতিনিধি,নাগেরবাজার: ডেঙ্গু প্রতিরোধে এবার পথে নামলেন রাজের মন্ত্রী ও বিধায়ক। বাঙ্গুর থেকে নাগেরবাজার পর্যন্ত ডেঙ্গু সচেতনতা র‍্যালিতে হাঁটলেন মন্ত্রী সুজিত বসু(Minister Sujit Bose) ও বিধায়ক অদিতি মুন্সি। ডেঙ্গু রোধে বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ডেঙ্গু প্রতিরোধে পথে নামলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু । সোমবার সপ্তাহের শুরুর দিনেই […]

পথনাটিকার মধ্য দিয়ে ডেঙ্গু সচেতনতার বার্তা স্কুল পড়ুয়াদের

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: খোলা রাস্তায় পথনাটিকার মধ্য দিয়ে ডেঙ্গু সচেতনতার বার্তা স্কুল পড়ুয়াদের ।লাফিয়ে লাফিয়ে বাাড়চ্ছে ডেঙ্গু সহ জ্বর । শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে স্ক্রিপ্ট লিখছেন, ডেঙ্গু সচেতনতা পথনাটিকা করছে ছাত্রছাত্রীরা ।খুশি অভিভাবকরা। মশাবাহিত একাধিক রোগ। বৃষ্টির জল পড়তেই যত্রতত্র ময়লা নোংরা আবর্জনাতে ডেঙ্গুর(Dengu) লার্ভা তৈরি হচ্ছে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের(Sundarban) দশটি ব্লকে […]

রাজ্যসভাতেও পাশ হয়ে গেল দিল্লির আমলা নিয়ন্ত্রণ নিয়ে ‘বিতর্কিত’ বিল

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এনডিএ’র সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্বেও বিভিন্ন বান্ধব দলের সমর্থনে সোমবার রাজ্যসভাতেও দিল্লির আমলা নিয়ন্ত্রণ নিয়ে ‘বিতর্কিত’ বিল পাশ করিয়ে নিল মোদি সরকার। বিলের পক্ষে ভোট পড়ে ১৩১টি আর বিপক্ষে ১০২টি। সংসদের দুই কক্ষে বিলটি পাশ হওয়ার ফলে দিল্লির আমলাদের নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন চালু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই আইনে […]

বর্ধমানে দুর্গাপূজা প্রশিক্ষণ শিবির ব্রাহ্মণ ছাত্র-ছাত্রীদের নিয়ে

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: নিখিল বঙ্গ সংস্কৃতি সেবা সমিতির পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্রাহ্মণ ছাত্র ছাত্রীদের নিয়ে দূর্গা পূজার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সোমবার বর্ধমানের নতুনগঞ্জ(Natunganj) এলাকায় এই শিবির হয়।আজ থেকে শিবির শুরু হয়।১০দিন ব‍্যাপি চলবে এই প্রশিক্ষণ শিবির। এখানে মহিলারাও এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছেন। মোট ৩০০ জন ছাত্র-ছাত্রী […]

হাওড়ার কুলগাছিয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার কুলগাছিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় সোমবার ৩জনের মৃত্যু হয় । লেন ভেঙে গাড়িতে ধাক্কা মারে ট্রেলার। মহিলা-সহ নিহত হন ৩ জনের। ট্রেলারের ধাক্কায় পিষ্ট হয় কলকাতামুখী গাড়ি। ৩জনের মৃত্যু (Death)হয়। গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে চালকের দেহ উদ্ধার করা হয়। কুলগাছিয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে(16 National Highway) ফ্লাইওভারে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। […]

ভুয়ো ফোন নাম্বার থেকে ওটিপি জেনে লক্ষাধিক টাকা প্রতারনা

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার(Hasnabad P.S.) রূপবাড়ী গ্রাম পঞ্চায়েতের ঘটনা বধু সাগরিকা দাস এর কাছে একটি ভুয়ো ফোন নাম্বার থেকে কল যায়। তার এটিএম কার্ড এসে গেছে এক্ষুনি চালু করতে হবে। আপনার কাছে একটি ওটিপি যাবে সেই নাম্বারটা বলবেন। ওই বধূ ওটিপি যাওয়ার সঙ্গে সঙ্গে ওটিপি বলে দেন। তার এটিএম […]

ডুরান্ডে পঞ্জাব এফসিকে ২-০ গোলে হারাল সবুজ মেরুন

নিজস্ব প্রতিনিধি: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি যুদ্ধের আগে দুরন্ত ছন্দে মোহনবাগান। সোমবার কিশোর ভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপে পঞ্জাব এফসিকে ২-০ গোলে হারাল জুয়ান ফেরান্দোর ছেলেরা। প্রথম গোলটি ছিল আত্মঘাতী। আর দ্বিতীয় গোলটি করেছেন হুগো বুমোস। টানা দুই ম্যাচ জেতার সুবাদে গ্রুপ শীর্ষে চলে গেল সবুজ মেরুন ব্রিগেড। প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মিকে ৫-০ গোলে হারিয়েছিল মোহনবাগান। আগামী […]

পূর্ণিমার ভরা কোটালের পর নদীবাঁধ মেরামতির কাজ শুরু সেচ দফতরের

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ ২৪ পরগনা : “কথায় রয়েছে নদীর ধারে বাস তার ভাবনা বারো মাস” । সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকার মানুষজনের ক্ষেত্রে এই প্রবাদ যেন অক্ষরে অক্ষরে মিলে যায়। বারেবারেই পূর্ণিমা ও অমাবস্যার ভরা কোটালের জেরে নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় গোটা এলাকা। নষ্ট হয়ে যায় একের পর এক চাষের জমি । এই পরিস্থিতিতে কার্যত নিরুপায় […]

ডেনমার্ককে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিনিধি: সবুজ গালিচা থেকে গ্যালারি সবেতেই ছিল হলুদ গর্জনের ঢেউ। এতটা স্নায়ুর চাপ নিয়ে ডেনমার্কের বিরুদ্ধে খেলাটা অত সহজ ছিল না। কারণ, পাল্লা যতই অস্ট্রেলিয়ার দিকে ভারী হোক না কেন, অনেক সময় স্নায়ুর চাপ জেতা ম্যাচকেও হারিয়ে দেয়। তবে এমন দুর্ঘটনা ঘটনি। স্বভাবসিদ্ধভাবেই ডেনমার্কের বিরুদ্ধে ২-০ গোলে জিতে যায় অস্ট্রেলিয়া। ডেনিশরা চেষ্টা করেছিল অনেক। […]

প্রেমের টানে পাকিস্তানে যাওয়া অঞ্জুর ভিসার মেয়াদ বাড়ল এক বছর

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: বাবা-মা-স্বামী আর দুই সন্তান রেখে প্রেমের টানে পাকিস্তানে আসা রাজস্থানের আলওয়ারের গৃহবধূ অঞ্জুর ভিসার মেয়াদ এক বছরের জন্য বাড়িয়েছে শাহবাজ শরিফ সরকার। সোমবার অঞ্জুর বর্তমান স্বামী নাসারুল্লাহ এ খবর দিয়েছেন। ভারতীয় গৃহবধূর ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে পাকিস্তান বিদেশ মন্ত্রকের এমন মেহেরবান হওয়ার খবরে অনেকেই বিস্মিত। উল্লেখ্য, ফেসবুকেই পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বাসিন্দা নাসারুল্লাহের […]

‘ওহ লাভলী’র প্রচারে গিয়ে আবেগপ্রবণ মদন মিত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ছবিটি দেখার জন্যে অনুরোধ করেছেন। এছাড়াও তাঁর গানটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কয়েক মিলিয়ন ভিউজ পার করেছে।

আবার ও বেহালা চৌরাস্তায় দুর্ঘটনা,গুরুতর আহত এক বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি: সোমবার ফের বেহালা চৌরাস্তায় ঘটল পথ দুর্ঘটনা।স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে, মানিক চন্দ্র দে (৭২) বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হন। গত শুক্রবার যে দিকে এক্সিডেন্ট হয়েছিলো সেই দিক থেকে এই ব্যক্তি বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি অটো পিকআপ ভ্যানে ধাক্কা মারে। সেই ভ্যানটি  ধাক্কা মারে বৃদ্ধকে। গুরুতর আহত অবস্থায় নিয়ে তাকে নিয়ে […]

বিচ্ছেদের যন্ত্রণা ভুলে ছেলেকে নিয়ে ‘বার্বি’ দেখতে গেলেন কানাডা প্রধানমন্ত্রী ট্রুডো

বিচ্ছেদ যন্ত্রণা ভুলে কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও ছেলেকে নিয়ে সম্প্রতি ‘বার্বি’ দেখতে গিয়েছিলেন। এবং সেই ছবিও প্রকাশ করেছেন তিনি।

প্রসাদ নিতে হুড়োহুড়ি, আগ্রায় মন্দিরের ছাদ ভেঙ্গে মৃত্যু কিশোরীর

নিজস্ব প্রতিনিধি, লখনউ: প্রসাদ বিলির সময়ে মন্দিরের বারান্দার ছাদ ভেঙ্গে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ১৭ বছরের এক কিশোরীর। গুরুতর জখম হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে আগ্রার সাহাগঞ্জের একটি মন্দিরে জড়ো হয়েছিলেন পুণ্যার্থীরা। শিবের মাথায় জল ঢালার জন্য এদিন অন্যান্য দিনের […]

টাকা দিয়ে চাকরি পেয়ে জেলে গেলেন মুর্শিদাবাদের ৪ শিক্ষক

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজ আদালতের নির্দেশে চার জন শিক্ষক হাজিরা দেন। ওই চার শিক্ষককে গ্রেফতার করার নির্দেশ দেয় আদালত। আগামী ২১ আগস্ট পর্যন্ত শিক্ষককে বিচার বিভাগীয় হেফাজতে রাখার জন্য নির্দেশ দেয় আদালত। তাদের পাঠানো হয় প্রেসিডেন্সি জেলে(Presidency Jail)।এদের মধ্যে জাহির উদ্দিন শেখ কুসুম কামিনি প্রাইমারি স্কুল, সাগিরর হোসেন সিঙ্গার পশ্চিমপাড়া প্রাইমারি স্কুল, […]

ফের পাক দলের  চিফ সিলেক্টর হলেন ইনজামাম উল হক

নিজস্ব প্রয়িনিধি: ফের একবার পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের চিফ সিলেক্টর হিসেবে দেখা যাবে দলের প্রাক্তন ক্রিকেটার ইনজামাম উল হককে। আজ, সোমবার এক টুইট বার্তার মাধ্যমে এ কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে পাক ক্রিকেট বোর্ড। এই একই ভূমিকায় ২০১৬ সালে তাঁকে দেখা গিয়েছিল। ২০১৯ সাল পর্যন্ত তিনি তৎকালীন পাক দলের চিফ সিলেক্টর হিসেবেই ছিলেন। আর এবার তাঁর ওপর […]

লড়াই সাফল্যের শ্রেষ্ঠ ধাপ

নিজস্ব প্রতিনিধিঃ জীবন যুদ্ধে টিকে থাকতে গেলে লড়াই জরুরি। বাস্তবেও সেই নিদর্শন দেখা গেল  উত্তর ২৪ পরগণার বাগদা ব্লকের দুই ভাই বছর ১৭ এর সন্দীপ ও তাঁর ভাই রণদীপের জীবনে। ছোট থেকেই মা-বাবার মতন শক্ত বটগাছ পায়নি তারা। শারীরিকভাবে প্রতিবন্ধী দিদিমার কাছে মানুষ তাঁরা। ভাঙা ঘরের ছাদ থেকে উঁকি মারে রোদ-বৃষ্টি। দুই ভাইয়ের স্বপ্ন দেশের […]

বৃষ্টি উপেক্ষা করে পদ্মা সেতু ঘুরে গেল বিশ্বকাপের ট্রফি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্বভ্রমণে বেরিয়ে স্বপ্নের পদ্মা সেতু ঘুরে গেল বিশ্বকাপের ট্রফি। সোমবার বিকেল সাড়ে চারটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মাওয়া প্রান্তের পদ্মা সেতুতে রাখা হয় বিশ্বকাপের ট্রফিটি। সামনাসামনি এক নজর ট্রফিটি দেখতে ভিড় উপচে পড়েছিল। ফটোসেশনে অংশ নেন পদ্মা পাড়ের অনেকে। আধ ঘন্টা বাদে ফের ঢাকার উদ্দেশে নিয়ে আসা হয় ট্রফিটি। আইসিসির ইচ্ছেপূরণেই বিশ্বকাপের […]

শিলিগুড়িতে পরপর দুটি কারখানাতে ভয়ংকর আগুন

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শিলিগুড়ি পুর নিগমের ৪১ নম্বর ওয়ার্ডে।প্রথমে একটি নাইলনের সুতো তৈরির কারখানায়(Factory) আগুন লাগে। তীব্রটা এতটাই ছিল দূর থেকে আগুনের কালো ধোয়া দেখা যাচ্ছিল। পাশাপাশি আগুন লাগে পাশে থাকা প্লাস্টিকের চা পাতা ব্যাগ তৈরির কারখানাতে । প্লাস্টিকের সামগ্রী থাকায় নিমিষে জ্বলে পুড়ে ছাই হয় সব সামগ্রী।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের […]

‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-নির্মাতাদের কাছে ২ কোটি দাবি মাহুত দম্পতির, বিতর্ক তুঙ্গে

পিটিআই-এর রিপোর্ট অনুসারে, দম্পতিকে একটি উপযুক্ত বাড়ি এবং একটি যানবাহন এবং এককালীন অর্থপ্রদানের জন্য সমস্তরকম আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল নির্মাতারা।

কাশ্মীরে বিয়ে সারলেন সরফরাজ, নেট দুনিয়ায় সতীর্থদের শুভেচ্ছাবার্তা

নিজস্ব প্রতিনিধি: ভূস্বর্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন সরফরাজ খান। সোশাল মিডিয়ার মাধ্যমে তিনি সকলকে নিজের বিয়ে সারার সুসংবাদটি জানান। ইতিমধ্যে তাঁর বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাঁর বিয়ের খবর প্রকাশ্যে আসতেই চারিদিক থেকে শুভেচ্চাবার্তা পাচ্ছেন তিনি। মুম্নইয়ের এই তরুণ তারকাকে শুভেচ্ছা জানিয়েছেন সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল সহ তাঁর আরও সতীর্থরা। জানা গিয়েছে, সরফরাজের […]

0:00