Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৃণমূলের কার্যালয়ে হামলা চালিয়ে এক কর্মীকে মারধরের অভিযোগ

রাতের অন্ধকারে তৃণমূল কার্যালয়ে দুষ্কৃতীদের হামলা। শুধু হামলা চালানো নয়, এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের অন্ধকারে তৃণমূল কার্যালয়ে দুষ্কৃতীদের হামলা। শুধু হামলা চালানো নয়, এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের সৈদাবাদ এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ্‌, বৃহস্পতিবার রাতে বহরমপুরের সৈদাবাদ এলাকায় তৃণমূল কংগ্রেসের এক দলীয় কার্যালয়ে লোহার রড, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় একদল দুষ্কৃতী। হামলা চালিয়ে কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয়। সেই সময় বিশ্বজিৎ দাস নামে এক তৃণমূল কর্মীকে হাতের কাছে পেয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, কংগ্রেস আশ্রিত একদল দুষ্কৃতী এই হামলা চালিয়েছে। জখম অবস্থায় আক্রান্ত ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

এই ঘটনার পর তৃণমূলের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে বহরমপুর থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে অজয় রায় নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের সম্পর্কে জানতে চাইছে পুলিশ। কী উদ্দেশ্যে এই হামলা তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব এই ঘটনার পিছনে কংগ্রেসের হাত রয়েছে বলে অভিযোগ করলেও, গোটা ঘটনার দায় অস্বীকার করেছে কংগ্রেস। তাঁরা বা তাঁদের কর্মী সমর্থকরা এই হামলার সঙ্গে যুক্ত নয় বলে জানিয়েছে হাত শিবির।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

কলকাতায় দার্জিলিংয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক অভিষেকের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00