Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বর্ধমান স্টেশন চত্বরে দুষ্কৃতীদের তাণ্ডব

তাণ্ডবের জেরে তিন জন আহত হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যরাতে দুষ্কৃতীদের তাণ্ডবে আতঙ্ক ছড়াল বর্ধমান স্টেশনে। রবিবার রাতে একদল দুষ্কৃতী বর্ধমান স্টেশনে ধারাল অস্ত্র নিয়ে দোকানপাট ভাঙচুর চালায়। তাণ্ডবের জেরে তিন জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে বর্ধমান স্টেশন চত্বরে দুষ্কৃতীরা চড়াও হয়। কিছুক্ষণের মধ্যে তাণ্ডব চালাতে শুরু করে। দোকান ও একাধিক গাড়িতে তারা ভাঙচুর চালায় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, রবিবার রাত ১২টা নাগাদ লাঠি, বাঁশ, ধারাল অস্ত্র নিয়ে বেশ কয়েকজন চড়াও হয় স্টেশন চত্বরে। এরপর দোকান, ট্যাক্সি স্ট্যান্ড, পার্কিং এলাকায় ভাঙচুর চালায় তারা। মারধর শুরু করে দেয় মানুষজনকে। পাশাপাশি, একাধিক গাড়ি ও বাইকে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। তাণ্ডবের জেরে একাধিক দোকানে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা।

অন্যদিকে তাণ্ডবের খবর পৌঁছয় বর্ধমান থানায়। খবর পেয়ে তড়িঘড়ি বর্ধমান স্টেশন চত্ত্বরে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র‍্যাফ। কী কারণে হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

নিখোঁজ মেয়ের মামলা করে কব্জি কাটা গেল শিক্ষকের, আক্রোশের জেরে আক্রমণ

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৭০-র বেশি ফিলিস্তিনির

তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, মৃত্যু নিশ্চিত করতে এলোপাথাড়ি কোপ

কালীঘাটে প্রকাশ্যে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

মালদায় ফের শুট আউট, দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ টোটোচালক

বিজেপি বিধায়কের বাড়িতে রক্তারক্তি কাণ্ড, ভাগচাষির মাথায় কোপ

প্রলোভন দেখিয়ে প্রকাশ্যে বৃদ্ধকে বাইকে তুলে নিল দুষ্কৃতীরা, তারপর কী হল?

চুরির অপবাদে কিশোরকে উল্টো করে ঝুলিয়ে মার, বৈদ্যুতিক শক, নৃশংস ঘটনা মহেশতলায়

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00