Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, জয়নগরের BLRO অফিসে চাঞ্চল্য

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে BLRO অফিসের এক ক্লার্কের বিরুদ্ধে ঘুষ নেওয়ার ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে। অভিযুক্ত সরকারি কর্মচারী হলেন নীলরতন মণ্ডল।

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলাস্তরের সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ফের ঘুষ খাওয়ার অভিযোগ! দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে BLRO অফিসের এক ক্লার্কের বিরুদ্ধে ঘুষ নেওয়ার ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে। অভিযুক্ত সরকারি কর্মচারী হলেন নীলরতন মণ্ডল। যদিও এখনও পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে অভিযুক্ত নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এবং জানিয়েছেন, তিনি জমি রাজস্ব বাবদ যে টাকা নিয়েছিলেন।

পরে সেই ৪৮০ টাকা ফেরত দিয়েছেন। তাঁর আরও দাবি, কাজ তাড়াতাড়ি করাতে প্রায়শই সংশ্লিষ্ট ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করতে আসেন। কিন্তু তাঁদের কথায় সায় না দিলেই তাঁরা আমাকে নানা হুমকি দিতেন। তাই তাঁরাই তাকে ফাঁসানোর চেষ্টা করছেন বলে দাবি সরকারি কর্মকর্তার। এ বিষয়ে জয়নগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সুকুর আলি মোল্লা জানিয়েছেন, বর্তমানে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উচ্চ পর্যায়েও রিপোর্ট পাঠানো হয়েছে। কোনও সরকারি কর্মী ঘুষ নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিএলআরও অনুপম চক্রবর্তী জানিয়েছেন, লিখিত অভিযোগ না থাকলেও ভিডিওর প্রেক্ষাপট খতিয়ে দেখা হবে।

তবে ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বাম নেতা অপুর্ব বিশ্বাস অভিযোগ করেন, রাজ্য সরকার ডিএ দিচ্ছে না বলে অন্য উপায়ে আয় করার রাস্তা খুঁজছে সরকারি কর্মীরা। ২০১১ সালের পর থেকেই রাজ্যে দুর্নীতির বিস্তার ঘটেছে। বিজেপি নেতা অলোক হালদারের অভিযোগ, রাজ্য জুড়ে সরকারি কাজকর্ম অর্থের বিনিময়ে চলছে, সরকারি অফিসে ‘ঘুঘুরবাসা’ তৈরি হয়েছে। এর জন্যে সরকার পরিবর্তনই একমাত্র সমাধান। এই ঘুষের ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল, আর ভিডিও নিয়ে সাধারণ মানুষেরা ক্ষোভ প্রকাশ করেছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00