নিজস্ব প্রতিনিধিঃ বাঁকুড়া জুড়ে ছড়িয়েছে নয়া আতঙ্ক। আচমকাই সেখানে জন্মাচ্ছে দক্ষিণ আফ্রিকার মাংসাশী উদ্ভিদ । জয়পুর জঙ্গলে মূলত দেখা গিয়েছে এই গাছ। আর তা দেখার পরেই চিন্তায় পড়েছে গোটা রাজ্য। জানা গিয়েছে, এই গাছটির নাম ‘সূর্যশিশির’। যা দক্ষিণ আফ্রিকায় মাংসাশী উদ্ভিদ নামে বেশ পরিচিত।
কেমন দেখতে হয় ‘সূর্যশিশির’ গাছটি ?
এই গাছটির বৈজ্ঞানিক নাম হলো ‘ডোসেরা রোটানডিফোলিয়া। সাধারণত আফ্রিকার জঙ্গলে স্যাঁতস্যাঁতে পরিবেশে এই গাছটি জন্মায়। ‘সূর্যশিশির’ –এর পাতাগুলো ছোট আর গোলাকার লাল ও বেগুনে রঙের হয়ে থাকে । মাংসাশী উদ্ভিদের মত এই উদ্ভিদটিতে রয়েছে আঠালো ফাঁদওয়ালা । যা মানুষের শরীরে গেলে খুবই ক্ষতিকারক ।
উল্লেখ্য, জয়পুরে জঙ্গলের প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য পাশাপাশি জঙ্গলের পশু পাখি দেখার জন্য মূলত ভিড় জমান বহু পর্যটকেরা। আর এখন এই মাংসাশী উদ্ভিদ দেখতে বাঁকুড়ার জয়পুর জঙ্গলে বাড়ছে পর্যটকদের ভিড়। এই প্রসঙ্গে বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন,এই গাছটি প্রথমে স্থানীয়দের নজরে আসে। তারাই খবর দেয় বন আধিকারিকদের। জলাশয়ের পাশে জঙ্গলের মধ্যে স্যাঁতসেঁতে পরিবেশে এই উদ্ভিদগুলিতের দেখা মিলেছে । মূলত, জঙ্গলের যেসকল এলাকায় সূর্যের আলো ঢোকে না সেখানেই জন্ম নেয় এই ‘ সূর্যশিশির’ উদ্ভিদ।