Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্ত্রীকে অ্যাসিড ছুঁড়ে হামলার ঘটনায় স্বামীর ১৪ বছরের সশ্রম কারাদণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীকে অ্যাসিড ছুঁড়ে হামলা করার ঘটনায় স্বামীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত। একইসঙ্গে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে অনাদায় আরো ছয় মাস কারাদন্ডের নির্দেশ দিয়েছে আলিপুর জেলা আদালত(Alipur District Court)। খুব কম সময়ের মধ্যে স্ত্রীকে অ্যাসিড হামলায় সোমবার দোষী সাব্যস্ত করেছিল স্বামীকে আলিপুর জেলা আদালত। মঙ্গলবার তার সাজা ঘোষণা হল। গত বছর ২৪ জুন দক্ষিণ ২৪ পরগনা জেলার পূজারী থানার (Pujari P.S.)রাজিবপুরে দুর্গাপুর পশ্চিমপাড়ায় এই হামলার ঘটনা ঘটেছিল। অভিযোগ ছিল দাম্পত্য কলহের জেরে তার স্বামী স্ত্রীর মুখে অ্যাসিড ছুড়ে মেরেছিল।

ওই ঘটনায় স্বামী শেখ আব্বাস(Sk.Abbas) ওরফে কালোকে পুলিশ গ্রেফতার করেছিল। অ্যাসিড হামলায় স্ত্রীর চোখ নষ্ট হয়ে যায় এবং তার মুখ পুড়ে যায়। অভিযুক্ত কালো হলদিয়া ডকে অয়েল ট্র্যাঙ্কার চালাতো। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে গেছিল অভিযুক্ত। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে। ওই ঘটনায় আক্রান্ত গৃহবধুর ভাই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিল। ভারতীয় দণ্ডবিধির ৩২৬ এ ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। ঘটনা তিনদিন পর অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল পুলিশ।

এই ঘটনায় আলিপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাস্ট ট্রাক সপ্তম আদালতে মামলা শুরু হয়েছিল। গত বছর ১৭ আগস্ট আদালতে চার সিট দাখিল করেছিল পুলিশ। এরপর ২২ নভেম্বর সাপ্লিমেন্টারি চার্জশিট আদালতে পেশ করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য পুলিশের তদন্ত রিপোর্ট ও মেডিকেল রিপোর্ট আদালতে জমা পড়েছিল। অবশেষে মঙ্গলবার ধৃত কালোকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। এই সাজা শুনে ঐ গৃহবধুর পরিবারের সদস্যরা খুশি হন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00