Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাড়ির দরজায় দক্ষিণরায়ের বিশ্রাম, ফের বাঘের আতঙ্কে ঘুম উড়ল মৈপীঠের বাসিন্দাদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে বাঘের আতঙ্ক। শনিবার রাত ৮টা ২০ নাগাদ দেবীপুর এলাকায় আচমকাই দেখা মেলে দক্ষিণরায়ের ।  আর তাতে ভয়ে সিঁটিয়ে রয়েছে  গোটা গ্রাম। ইতিমধ্যেই বনদফতরকে খবর দেওয়া হয়েছে।  বাঘটিকে খুঁজতে শুরু হয়েছে নজরদারি।  

মৈপীঠের দেবীপুরের  শনিবার রাতে প্রথম বাঘ দেখতে পান জানকি গিরি নামে  এক গৃহবধূ । তিনি জানিয়েছেন,’ শনিবার রাতে আমরা খাওয়াদাওয়া করে উঠে সবে বসেছিলাম । ঠিক সেইসময় শুনতে পাই আওয়াজ। বাড়িতে লাগানো টিনের দরজাটা আলতো করে  খুলে দেখি মনের আনন্দে বাড়ির মাটির মেঝেতে বাঘ আঁচড় কাটছে। তা দেখার পর আমি চিৎকার করা শুরু করে দিই। এরপরেই বাঘটি বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায়।‘ এই ঘটনার  খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে দেবীপুর গ্রামে। তাতে বাঘের ভয়ে আতঙ্কিত গোটা গ্রামবাসী ।

টানা এক মাস ধরে বার বার মৈপীঠের গ্রামে বাঘের আতঙ্ক ছড়িয়েছে। গত ১২ জানুয়ারি গঙ্গারঘাট এলাকা থেকে একটি বাঘকে খাঁচাবন্দি করে অন্যত্র ছেড়ে  দেয় বন দফতরের কর্মীরা। এরপরও গুড়গুড়িয়ার গড়েকচকে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। এই ঘটনার পর জঙ্গলের চারিদিক জাল দিয়ে ঘেরে দিয়েছে বন দফতরের কর্মীরা।  কিন্তু তারপরেও শনিবার রাতে ফের দেখা মিলল বাঘের। এখন তাঁকে খুঁজে  পায়নি বন দফতরের কর্মীরা । একথায় বলা যায়, বাঘের  ভয় নিয়ে এখন বেঁচে রয়েছে মৈপীঠের বাসিন্দারা ।

সুখবর! সুন্দরবনে বাঘের সংখ্যা সেঞ্চুরি ছাড়াল

রিমলের জেরে সুন্দরবনে উদ্ধার ২৬ হরিণের মৃতদেহ

চোরাশিকারিদের হামলায় সুন্দরবনে মৃত্যু বন রক্ষীর

সুন্দরবনকে সুরক্ষিত রাখতে নয়া পরিকল্পনা বিএসএফের

স্বপ্নভঙ্গ! বিধ্বংসী আগুনে পুড়ে ছাই সুন্দরবনের ভিডিও হল

ঘুরতে গেলে সুন্দরবনে এবার মিলবে প্রশিক্ষিত গাইড, উদ্যোগী রাজ্য

শুরু মধু সংগ্রহ, সুন্দরবনে পাড়ি দিচ্ছেন মৌলিরা

দুর্যোগে বাঘের সংখ্যা কী বাড়ল না কমল? সুন্দরবনে শুরু হল ক্যামেরা ট্র্যাপিং

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00