Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রিমলের জেরে সুন্দরবনে উদ্ধার ২৬ হরিণের মৃতদেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় রিমল আছড়ে পড়েছে বাংলার সাগরদ্বীপ এলাকায়। এরফলে টানা ৩০ ঘণ্টা ধরে জোয়ার-জলোচ্ছ্বাসে প্লাবিত গোটা সুন্দরবন।  তাতেই সুন্দরবনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে ২৬টি মৃত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। পাশাপাশি অসুস্থ হয়ে পড়েছে প্রায় ১৭ টি হরিণ।

মঙ্গলবার সুন্দরবন পূর্ব বিভাগের কটকা জামতলা এলাকা থেকে হরিণদের উদ্ধার করেছে বন বিভাগ। রিমলের কারণে বনের মধ্যে থাকা ৮০টি পুকুরে ঢুকেছে লবণ জল। এরফলে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছে বনবিভাগ । পাশাপাশি ক্ষতি হয়েছে বন বিভাগের বিভিন্ন কার্যালয়ের অবকাঠামোর। ইতিমধ্যেই বনজ সম্পদ ও বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতির তথ্য জানতে সুন্দরবন এলাকায় শুরু হয়েছে তল্লাশি। আর তাতেই উদ্ধার হল ২৬ টি হরিণের মৃতদেহ।

এই ঘটনা প্রসঙ্গে সুন্দরবনে এক কর্মকর্তা জানিয়েছেন, ‘এখন আমরা সব জায়গায় যেতে পারিনি। সাগর এবং নদী উত্তাল রয়েছে। প্রায় ৩০ ঘণ্টার কাছাকাছি  জলোচ্ছ্বাস  হয়েছে। তারফলে বন্যপ্রাণী মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা তল্লাশি শুরু করেছি।‘ প্রসঙ্গত, রবিবার ঘূর্ণিঝড় রিমল প্রথমে আঘাত হেনেছিল সুন্দরবন উপকূলে। এরফলে প্রায় দীর্ঘসময় ধরে উপকূলে থেকে এটি অতিক্রম করে। তাতেই প্লাবিত হয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। এরফলে বাস্তুচ্যুত হয়েছেন বহু মানুষ। জোর কদমে চলছে উদ্ধারকাজ।

বাড়ির দরজায় দক্ষিণরায়ের বিশ্রাম, ফের বাঘের আতঙ্কে ঘুম উড়ল মৈপীঠের বাসিন্দাদের

সুখবর! সুন্দরবনে বাঘের সংখ্যা সেঞ্চুরি ছাড়াল

রিমলই বাঁচিয়ে দিল বাংলাকে, তীব্র দাবদাহ জীবন কাড়ছে ভারতের

রিমলের জেরে ডুবেছে রেললাইন, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে  বিচ্ছিন্ন যোগাযোগ

রিমলের জেরে বাতিল উত্তর-পূর্ব ভারতের একাধিক ট্রেন

রিমল মোকাবিলায় যোদ্ধাদের কৃতজ্ঞতা মমতার

চরম বিপত্তি, হাওড়া- তারকেশ্বর আপ লাইনে বন্ধ ট্রেন পরিষেবা

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু বাবা-ছেলের, বঙ্গে রিমলে বলি ৪

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00