Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুন্দরবনকে সুরক্ষিত রাখতে নয়া পরিকল্পনা বিএসএফের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সুন্দরবন ম্যানগ্রোভ অঞ্চলকে সুরক্ষিত রাখতে বিএসএফের তরফ থেকে নেওয়া হল উদ্যোগ। চোরাচালান ও  অনুপ্রবেশের বিরুদ্ধে ভারত-বাংলাদেশ সীমান্ত সুন্দরবনকে রক্ষা করতে বিএসএফের তরফে ১,১০০ জনেরও বেশি কর্মীকে রাখা হবে । শুধু তাই নয় সুন্দরবনকে রক্ষা করতে প্রায় ৪০ টি ড্রোনের একটি স্কোয়াড্রন এবং অল-টেরেন ভেহিকেল (এটিভি) রয়েছে। জানা গিয়েছে, কলকাতায় অবস্থিত সীমান্ত বাহিনীর ইস্টার্ন কমান্ড এই পরিকল্পনার ব্লুপ্রিন্ট তৈরি করেছে ।   

তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চূড়ান্ত অনুমোদনের জন্য অপেক্ষায় রয়েছে এই ব্লুপ্রিন্ট পরিকল্পনা। সুন্দরবন ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের একটি কৌশলগত ও গুরুত্বপূর্ণ এলাকা। তাই জটিল অরণ্য ও নদীতীরবর্তী এলাকাটি সন্ত্রাসী ও অপরাধীদের আন্তঃসীমান্ত অনুপ্রবেশের জন্য ব্যবহার করতে পারে বলে মনে করা হচ্ছে। তাই ওই অঞ্চলকে নিরাপত্তা দিতে প্রস্তুত বিএসএফরা। বর্তমানে বিএসএফ প্রায় ৫০টি ছোট-বড় স্পিডবোট ও জাহাজের বহর নিয়ে সুন্দরবন এলাকায় টহল দিচ্ছে। জাহাজগুলোকে বলা হয় ভাসমান বর্ডার আউটপোস্ট (বিওপি)।

বর্তমানে সীমান্ত রক্ষী বাহিনীকে ভারতের পূর্ব দিকের ভারত-বাংলাদেশ সীমান্তের পুরো ৪,০৯৬ কিলোমিটার পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। যার মধ্যে ২,২১৬.৭ কিলোমিটার পশ্চিমবঙ্গে অবস্থিত। এই ২,২১৬.৭ কিলোমিটারের মধ্যে ৩০০ কিলোমিটার সুন্দরবনের নদী সীমানা। বিএসএফটহল দল বর্তমানে সুন্দরবনে প্রতিনিয়ত চলাচলকারী ভাসমান জাহাজগুলিতে করে পরিদর্শন করছে। একথায় সুন্দরবনকে রক্ষা করতে তৎপর বিএসএফ বাহিনীরা।

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

সুতিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক, এলাকায় প্রবল চাঞ্চল্য

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00