Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খুলে গেল বাগডোগরা বিমানবন্দর, টিকিটের দামে নাজেহাল উড়ানযাত্রী

টিকিটের দাম বাড়ায় সরব হয়েছেন যাত্রীরা। সকাল ৮ টা থেকেই শুরু হয়েছে পরিষেবা। গত ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ছিল পরিষেবা।

Share:

নিজস্ব প্রতিনিধি:  বাগডোগরা বিমানবন্দর (Bagdogra Airport) খুলল ঠিকই কিন্তু বাড়ল টিকিটের দাম। যাতে নাজেহাল বিমানযাত্রীরা। ১৪ দিন রানওয়ে মেরামতের জন্য বন্ধ রাখা হয়েছিল বিমানবন্দর। ১৪ দিন পর তা খুলতেই যাত্রীদের ভিড় ছিল যথেষ্ট। তবে টিকিটের দাম বাড়ায় সরব হয়েছেন যাত্রীরা। সকাল ৮ টা থেকেই শুরু হয়েছে পরিষেবা।

১৪ দিন রানওয়ের ফাটল মেরামতির জন্য বন্ধ ছিল বাগডোগরায় বিমান পরিষেবা। রানওয়ে মেরামত করে অবশেষে খুলল বন্দর। পূর্ব নির্ধারিত সময়েই ফের চালু হয়েছে পরিষেবা। সকাল ৮ টা থেকেই চালু হয়েছে পরিষেবা। তবে রাতে বন্ধ থাকবে বিমান ওঠা- নামা। বিকেল পৌনে ৬ টা পর্যন্ত চলাচল করছে বিমান। মঙ্গলবার প্রথম বিমান নামতেই বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে যাত্রীদের স্বাগত জানানো হয়। চলাচল করছে প্রায় ৫৬ টি বিমান। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রানওয়ে মেরামতের কাজ প্রায় শেষের মুখে। সামান্য বাকি রয়েছে কাজ। সেই জন্যই রাতে বন্ধ রাখা হচ্ছে পরিষেবা। আরও বলা হয়েছে, আগামী অক্টোবরের মধ্যেই রানওয়ে মেরামতের কাজ সম্পূর্ণভাবে শেষ হবে। তখন আবারও চালু হবে রাতের পরিষেবা। তবে টিকিটের দাম (Ticket Price) বেড়েছে এক লাফে অনেকটাই। যে টিকিটের জন প্রতি মূল্য ছিল তিন হাজার থেকে চার হাজার টাকা তা বেড়েছে এক ধাক্কায়। এক ধাক্কায় তা বেড়ে হয়েছে আট হাজার থেকে দশ হাজার টাকা।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ছিল পরিষেবা। একাধিকবার রানওয়েতে ফাটল দেখা গিয়েছিল। তা মেরামতের জন্যই বন্ধ রাখা হয়েছিল পরিষেবা। কর্তৃপক্ষের তরফে বলা হয়েছিল, খামখেয়ালি আবহাওয়ার জন্যই বারবার ফাটল দেখা যাচ্ছে। মেরামতির কাজ করছে বর্ডার রোড অর্গানাইজেশন। বলা হয়েছিল, চড়া রোদ ও বৃষ্টির ফলেই বারবার ফাটল দেখা যাচ্ছে। যাত্রী সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছিল। মঙ্গলবার বিমানবন্দর কর্তৃপক্ষের তফ থেকে বলা হয়েছে, কম বিমান (Flight) ও মাত্রাতিরিক্ত চাহিদার জন্যই বেড়েছে দাম। পরিষেবা স্বাভাবিক হলে ফের টিকিটের মূল্য নিয়ন্ত্রণে আসবে।

যাত্রীসাচ্ছন্দ্যে ‘পিছিয়ে’, দেশের সবথেকে খারাপ বিমানবন্দরগুলির মধ্যে ‘এগিয়ে’ বাগদোগরা

এ কী কাণ্ড! মাঝ-আকাশে শিশুদের সামনে মুখমৈথুন দম্পতির, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার যুগল

চা-শ্রমিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী, মহিলাদের শাড়ি ও শিশুদের চকোলেট উপহার

ট্রেনে কত কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারেন, জেনে নিন বিশদে

গায়ের দুর্গন্ধ নিয়ে সহযাত্রীর সঙ্গে বচসা, ২ ঘন্টা দেরিতে উড়ল বিমান

ঘন কুয়াশার চাদর, বন্ধ বাগডোগরায় উড়ানের ওঠানামা

মমতা-মোদির হাত ধরেই বাগডোগরার আন্তর্জাতিক স্তরে উত্তরণ

বাগডোগরা থেকে নিয়মিত আন্তর্জাতিক উড়ানের ছাড়পত্র দিল কেন্দ্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00