Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘন কুয়াশার চাদর, বন্ধ বাগডোগরায় উড়ানের ওঠানামা

Share:

নিজস্ব প্রতিনিধি: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ডিসেম্বরের  এই সপ্তাহ থেকেই শুরু হয়েছে শীতের ইনিংস। সেই সাথে শুরু হয়েছে কুয়াশার দাপট। এই ঘন কুয়াশার কারণে এবার বন্ধ হল বাগডোগরা বিমানবন্দরের উড়ান চলাচল।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত কোনও ফ্লাইট ওঠনামা করতে পারেনি এই বিমানবন্দরে। কলকাতা থেকে দুই উড়ান বাগডোগরার দিকে রওনা দিয়েছিল। তবে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের পরামর্শ মেনে উড়ান দু’টিকে আবার কলকাতায় ফিরিয়ে আনা হয়। একই ঘটনা ঘটে মুম্বই থেকে বাগডোগরামুখী একটি উড়ানের ক্ষেত্রেও। সেই উড়ানটিকেও মুম্বইতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। দৃশ্যমানতা স্বাভাবিক না হলে উড়ানের ওঠানামা আরও বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

পাশাপাশি শুধু বিমানে নয়, ঘন কুয়াশার জন্য হয়েছে পথ দুর্ঘটনা। মঙ্গলবার সাতসকালে নদিয়ায় ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা হয়। মৃত্যু হয়েছে তিন জনের। এ দিন ভোর ৫টা নাগাদ শান্তিপুর থানার বাবলা বাইপাস এলাকায় কলকাতা থেকে কৃষ্ণনগরগামী একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে একটি চার চাকা পিক আপভ্যানে।

প্রসঙ্গত, ক্যালেন্ডারে ডিসেম্বর মাস পড়লেও প্রথম দিকে ছিল না শীতের প্রভাব। তবে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন যে, চলতি সপ্তাহে ২ থেকে ৩ ডিগ্রি মতো কমবে  তাপমাত্রার পারদ। আর সেই সঙ্গে থাকবে ঘন কুয়াশা।

যাত্রীসাচ্ছন্দ্যে ‘পিছিয়ে’, দেশের সবথেকে খারাপ বিমানবন্দরগুলির মধ্যে ‘এগিয়ে’ বাগদোগরা

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

সুতিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক, এলাকায় প্রবল চাঞ্চল্য

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00