জেলমুক্তির পরেই স্বমহিমায় হাবড়ায় পা রাখলেন জ্যোতিপ্রিয়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জেল থেকে মুক্তি পেতেই প্রথম বারের জন্য নিজের বিধানসভা কেন্দ্র হাবড়ায় গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে  বালু । দীর্ঘ ১৫ মাস পর হাবড়ার মাটিতে পা রাখলেন তিনি । রবিবার সকালে হাবড়ায়  গিয়ে সর্বপ্রথম বালু  যান পুরসভার অফিসে। সেখানে কাউন্সিলরদের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথাও বলেন। তবে  আগের তুলনায় এবার  অনেক সংযমী দেখিয়েছে বিধায়ককে। 

এদিন মিছিল করে জ্যোতিপ্রিয়র নেতৃত্বে তৃণমূল কর্মীরা এগিয়ে যান  হাবড়া পুরসভার দিকে ।  আর সেইসময়  জেল ফেরত বিধায়ককে দেখতে  ভিড় জমান স্থানীয়  কাউন্সিলর ও পুরকর্মীরা। স্থানীয় সূত্রে খবর,    প্রথমে তিনি  তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে যাওয়ার  পরে হাবরা ২ নম্বর রেলগেট থেকে পায়ে হেঁটে যশোর রোড ধরে পৌঁছান হাবড়া পুরসভায়। রয়েছে দিনভর আরো অনেক কর্মসূচি। সেইসঙ্গে  দলীয় সংগঠনের আয়োজনে একাধিক পিকনিকেও  যাবেন বালু । 

উল্লেখ্য,  রেশন দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ২০২৩ সালের ২৭ অক্টোবর গ্রেফতার হন জ্যোতিপ্রিয় । প্রায় ১৪ মাস জেল হেফাজতে থাকার পর  ২০২৫ সালের ১৫ জানুয়ারি  বিশেষ ইডি আদালতের নির্দেশে জামিন পান তিনি । তবে  ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং ২৫ হাজার টাকার দু’টি জামিন বন্ডে শর্তসাপেক্ষে জামিন মেলে বালুর । এই আবহে রবিবার এলাকার কাজ খতিয়ে দেখতে  হাবড়ায় গেলেন  তিন বারের বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক । 

ভারতীয় সেনাকে কুর্নিশ ও কৃতজ্ঞতা জানিয়ে রাজ্যজুড়ে তৃণমূলের কর্মসূচি

জেলমুক্তির পরেই ফের চাপ বাড়ল জ্যোতিপ্রিয়ের ! জমা পড়ল চার্জশিট

মন্ত্রীসভায় ফিরছেন জ্যোতিপ্রিয় ? ‘অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল’, মমতার মন্তব্যে বাড়ছে জল্পনা

বসা হল না পরীক্ষায়, ছাদ থকে পড়ে আহত মাধ্যমিক পরীক্ষার্থী

১৪ মাস পর জেল থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে জ্যোতিপ্রিয় মল্লিক

১৪ মাস পর জেলমুক্তি, রেশন দুর্নীতিতে জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক

দুর্নীতির গঙ্গাসাগর, জ্যোতিপ্রিয়র জামিন বিরোধিতায় বিস্ফোরক দাবি ইডি’র আইনজীবীর

‘৫ দিনের মধ্যে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হবে’, দরজায় হুমকি চিঠি সাঁটিয়ে গেল দুষ্কৃতীরা, শোরগোল হাবড়ায়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]