নিজস্ব প্রতিনিধি,কালীগঞ্জ: আবারো কু’কথা, মানস ভুঁইয়াকে কুকুর ছাগল বললেন অধীর চৌধুরী।বুধবার বিকালে কালীগঞ্জে তামান্না খাতুনের মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অধীর চৌধুরী(Adhir Chowdhury)। সেখানে সাংবাদিকরা তাকে কসবা কাণ্ডে মানস ভুঁইয়ার(Manas Bhuyia) প্রতিক্রিয়া প্রসঙ্গে প্রশ্ন করলে অধীর বলেন, ” ওটাকে কুকুর বলবো না, ছাগল বলবো জানি না।আগে আমাদের দলের নেতা ছিল। ছাত্রনেতা খুনে ফেঁসে গিয়ে নিজেকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আশ্রয় নিয়েছে। প্রাণভয়ে সেখানে গিয়ে এখন ক্ষমতা ভোগ করছে। অধীর বাবু আরো বলেন, একটি সারমেয় যেভাবে বাড়ির গৃহকর্তার কথা অনুযায়ী আচরণ করে সেই একই ঘটনা ঘটাচ্ছে মানস ভূঁইয়া। এর পাশাপাশি তামান্নার(Tamanna) বাড়িতে গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করার পর অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ,আমার একটাই দাবি মুখ্যমন্ত্রী এখানে আসুন ।
তামান্নার মা-বাবার সাথে কথা বলুন। তারা কি দাবি জানাচ্ছেন তারা কি বলতে চাইছেন সেই কথা তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শুনুন। ডিজিটাল মাধ্যমে নয়, সমাজ মাধ্যমে নয়, মিডিয়ার মাধ্যমে নয় সরাসরি তিনি এখানে আসুন। অধীর চৌধুরী আরো বলেন, নির্বাচন চলে গেছে ফলাফল প্রকাশ হয়ে গেছে। তৃণমূল জিতে গেছে। রাজনীতি এখন নয়। এখানে তিনি রাজনীতি করতে আসেননি ।ভোট চাইতে আসেননি। তিনি চান তামান্নার খুনিদের উপযুক্ত শাস্তি হোক। তামান্নার মা সিবি আই তদন্ত চাইছে এই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী বলেন তার সাথে তামান্নার পরিবারের কথা হয়েছে তারা এখন অবধি মুখ্যমন্ত্রীর কথায় রাজ্যের পুলিশের উপর আস্থা রাখছেন।
কিন্তু ভবিষ্যতে যদি তারা বিচার না পায় তখন তারা যা ভাববে তার সঙ্গে তিনি সাথ দেবেন। পুলিশ তামান্নার খুনিদের ধরুক এবং কঠোর শাস্তির ব্যবস্থা করুক এটা শুধু তামান্নার পরিবার নয় ওই গ্রামের সকল বাসিন্দারা চাইছে বলে অধীর বাবু জোরের সাথে দাবী করেন। তিনি বলেন তামান্না যেখানে নিহত হয়েছেন সেই গ্রামের সকল ধর্মের মানুষ একসঙ্গে থাকেন। কিন্তু সেখানে কিছু দুর্বৃত্ত যে কাণ্ড ঘটিয়েছে তারপর গ্রামের মানুষ এবং তামান্নার পরিবার রীতিমতো আতঙ্কিত। কারণ কয়েকজন গ্রেফতার হলেও এই ঘটনায় যারা দোষী তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এখনো। পুলিশ সুপার বোমায় মৃত্যু নাই বলে ঘটনাটি গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল অভিযোগ অধীর বাবুর। কিন্তু তামান্নার পরিবারের লড়াই এবং দাবির কাছে নত হয়ে তারা কয়েকজনকে গ্রেফতার করেছে, কিছু বোমা উদ্ধার করেছে।