Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খেলতে গিয়ে সটান ফুটন্ত দুধের পাত্রে পড়ে মৃত্যু তিন বছরের শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খেলতে গিয়ে ঘটল মর্মান্তিক ঘটনা। আচমকাই ফুটন্ত গরম দুধের পাত্রে পড়ে গিয়ে প্রাণ হারাল তিন বছরের এক শিশু কন্যা । ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কুঠুরিয়া গ্রামে। সেখানকার বাসিন্দা বছর তিনের মিষ্টু ঘোষ ফুটন্ত গরম দুধের মধ্যে পড়ে মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।

গত ৪ তারিখ মিষ্টুর মা উনুনে দুধ গরম করে পাত্রটি রেখে পাশের ঘরে বিস্কুট আনতে গিয়েছিল। আর সেইসময় শিশুটি বাইরে থেকে খেলতে খেলতে ঘরের মধ্যে ঢুকে গরম দুধের মধ্যে পড়ে যায়। এরপরেই মিষ্টুর চিৎকার শুনতে পেয়ে  মা এসে তাঁকে উদ্ধার করে। পরিবারের সদস্যরা শিশুটিকে  প্রথমে কাটোয়া হাসপাতালে ভর্তি করে। তারপর  সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মিষ্টুর। স্বাভাবিকভাবে আচমকাই এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার ।

এই প্রসঙ্গে শিশুটির বাবা জানিয়েছেন,’ মিষ্টুর মা দুধ গরম করতে গিয়ে পাশের ঘরে যায়। সেইসময় ও রান্না ঘরে ঢুকে ফুটন্ত গরম দুধের পাত্রে পড়ে যায়। তাতেই  দু  হাত-পা এবং পিঠের কিছুটা অংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না ।‘ বলা বাহুল্য, কিছুদিন আগে  বীরভূমের ধনঞ্জয়পুরে  ঘুগনির কড়াইয়ের মধ্যে পড়ে গিয়ে মৃত্যু হয়  দেড় বছরের এক শিশু। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের রাজ্যে ঘটল একই ঘটনা।  

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

মর্মান্তিক! উত্তর দমদমে ঘরের মধ্যে জলে ডুবে মৃত্যু শিশুকন্যার

বাঁকুড়ায় ১৫ মাসের শিশু খুনের নেপথ্যে অভাব নাকি সম্পর্কের টানাপড়েন? তদন্তে পুলিশ

৬ মাস ধরে পুণেতে আটক নদিয়ার দুই ভাই, বাঙালি বিদ্বেষের অভিযোগ

ফের সিভিক! চুরির অপবাদ দিয়ে কান ধরে ওঠবস, অপমানে আত্মহত্যা প্রৌঢ়ার

জীবিত মেয়ের শ্রাদ্ধ করল পরিবার, কারণ জানলে অবাক হবেন

ছাগল কিনতে গিয়ে প্রেম, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করে গ্রেফতার ব্যবসায়ী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00