কৃষ্ণনগরে তরুণীর মৃত্যুরহস্যে নয়া মোড়, ফাঁস হল প্রেমিকের কুকীর্তি

একের পর এক মেয়ের সঙ্গে প্রেম আর সহবাস। তার জন্য আবার নকল বিয়ে। রাহুলের এইসব কীর্তিকলাপ মেনে নেয়নি কৃষ্ণনগরের তরুণী।

Share:

নিজস্ব প্রতিনিধি: কৃষ্ণনগরে তরুণীর রহস্যমৃত্যুর(Krishnanagar Young Lady Death Incident) জট এখনও কাটেনি। অর্ধদগ্ধ ও অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয়েছিল ওই তরুণীর মৃতদেহ। ঘটনার তদন্তের স্বার্থে তরুণীর প্রেমিক রাহুল বসুকে(Rahul Basu) ফের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশি হেফাজতে থাকতে হচ্ছে রাহুলকে। এর আগে জানা গিয়েছিল, ঘটনার দিন রাত দশটার সময় দুজনের ব্রেকআপ হয়। এরপর পাশের পুজো মণ্ডপ থেকে কেরোসিন ও দেশলাই কাঠি জোগাড় করে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে ওই তরুণী। কিন্তু এই তত্ত্ব মানতে নারাজ মৃতার বাবা-মা। তাঁদের দাবি, মেয়ের মৃত্যুর পিছনে কোনও প্রভাবশালীর হাত রয়েছে। এদিকে রাহুলের ব্যাপারে তদন্ত চালিয়ে উঠে এসেছে একাধিক চমকপ্রদ তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন, এটি রাহুলের প্রথম প্রেম নয়। এর আগেও অভিযুক্তর সঙ্গে একাধিক তরুণীর সম্পর্ক(Relation with Several Girls) ছিল।

রাহুল ব্যাঙ্গালোরে কাজ করতে যাওয়ার ১৫ দিন পর মৃতা তরুণীও প্রেমিকের উদ্দেশ্যে একই গন্তব্যে পাড়ি দেন। পরে তাঁকে বুঝিয়ে বাড়িতে ফেরত আনে পরিবারের সদস্যরা। সোশ্যাল মিডিয়ায় রাহুলকে নিজের স্বামী বলে পরিচয় দিয়েছিল সদ্য ১৮ পার করা ওই তরুণী। এদিকে বাড়ি চলে আসার পর তাঁর অনুপস্থিতিতে রাহুল জড়িয়ে পড়ে আরও একটি সম্পর্কে। সোনারপুরের এক যুবতীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে রাহুলের। এমনকি রাহুল তাঁকে সিঁদুর পরিয়ে বিয়েও(Fake Marriage) করেছিল। এরপর পুজোর ছুটিতে বাড়ি ফিরে আরেক তরুণীর সঙ্গে সম্পর্ক তৈরি হয় রাহুলের। তাঁর সঙ্গে রানাঘাটে সিনেমাও দেখতে গিয়েছিলেন অভিযুক্ত ওই যুবক।

সম্ভবত প্রেমিকের এই সকল‌ কুকীর্তি ধরে ফেলেন মৃতা তরুণী। তদন্তকারীরা আরও জানাচ্ছেন, ঘটনার দিন তরুণী যে আত্মঘাতী হতে চলেছে সেই খবর অনেক আগেই পেয়েছিল রাহুল। ঘটনার দিন রাত ১০টা ১২ মিনিটে এক বন্ধুর ফোনে তরুণীর সঙ্গে রাহুলের শেষবার কথা হয়। তখন রাহুল তরুণীকে সম্পর্ক শেষ করতে বলেন। পরদিন সকালে পাওয়া যায় তরুণীর দগ্ধ মৃতদেহ। ঘটনাটি আপাতদৃষ্টিতে আত্মহত্যা বলে মনে হলেও পুলিশের তরফে তদন্ত চলছে। মৃতা তরুণীর বাবা-মা রাহুলের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। কার্যত একের পর এক মেয়ের সঙ্গে রাহুলের প্রেম আর সহবাস। তার জন্য আবার নকল বিয়ে। রাহুলের এইসব কীর্তিকলাপ মেনে নেয়নি কৃষ্ণনগরের তরুণী। 

কৃষ্ণনগর কাণ্ডে ধৃত রাহুল মুখ্যমন্ত্রীকে হটাবার দাবি পোস্ট করেছিল সোশ্যাল মিডিয়ায়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]