মালদার পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬, শোকের ছায়া কালিয়াচকে

তরুণ প্রজন্মের একাংশের মধ্যে কোনওরকম সতর্কবার্তা কোনও ছাপই ফেলছে না। আর তার জেরেই নিজেদের জীবন দিয়ে তার দাম চোকাতে হচ্ছে তাদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক পথ দুর্ঘটনায়(Road Accident) প্রাণ গেল ৬জনের। উত্তরবঙ্গের(North Bengal) মালদা জেলার(Malda District) সদর মহকুমার ইংরেজবাজার থানার(Englishbazaar PS) গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে(National Highway 34) শনিবার রাতে সেই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫জনের। রবিবার সকালে হাসপাতালে মারা গিয়েছে আরও ১জন। বাকি ১জন এখন কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে মদ্যপ অবস্থায় জাতীয় সড়ক ধরে দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। মৃতরা ও আহত সকলেই অল্পবয়সী। কারও বয়সই ২০ বছর পার করেনি। দুর্ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে জেলার কালিয়াচকের আলিপুরে।

আরও পড়ুন, আর জি করকে হাতিয়ার করে রাজ্য রাজনীতিতে ঘুরে দাঁড়াতে চায় বাম-কংগ্রেস

জানা গিয়েছে, শনিবার রাতে একটি জাইলো গাড়িতে করে ৭জন মিলে কালিয়াচক থেকে পুরাতন মালদায় আসছিলেন। ইংরেজবাজার শহরের পাশেই থাকা গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে জাইলো গাড়িটি একটি লরিকে গিয়ে ধাক্কা মারে। জাইলো গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এক আরোহীর মাথা কেটে রাস্তায় ছিটকে পড়ে। খবর পেয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং স্থানীয় থানার পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ৭জনকে। সবাইকে নিয়ে যাওয়া হয় ইংরেজবাজার শহরে থাকা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানেই ৫জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ২জন গুরুতর আহত অবস্থায় সেই হাসপাতালেই ভর্তি হয় চিকিৎসার জন্য। তাদের মধ্যে আবার ১জন এদিন সকালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আরও পড়ুন, আরজি কর কাণ্ডে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে পথে রাজ চক্রবর্তী

দুর্ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে ভিড় জমান আহত ও নিহতদের পরিজনরা। এক আহতর বাবা জানিয়েছেন, তিনি জানতেন না ছেলে কোথায় যাচ্ছে। তাঁকে ফোন করে বলা হয়, তাঁর ছেলের দুর্ঘটনা ঘটেছে। সেই ফোন পেয়েই এসেছেন তিনি। আর এক ব্যক্তি বলেন, তাঁর ভাগ্নে দুর্ঘটনায় আহত হয়েছেন বলে জানতে পারেন। ফোন পেয়েই চলে এসেছেন তিনি। কিন্তু, ওই ৭জন কেন পুরাতন মালদা আসছিল, তিনি তা বলতে পারেননি। পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপ অবস্থায় জাতীয় সড়ক ধরে খুব দ্রুত গাড়ি চালানোর জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। আর তার জেরেই গাড়ি গিয়ে সোজা ধাক্কা মারে লরিতে। বার বার রাজ্য সরকারের তরফে, পুলিশ প্রশাসনের তরফে সতর্ক করা হচ্ছে, প্রচার করা হচ্ছে, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর জন্য। কিন্তু দেখা যাচ্ছে তরুণ প্রজন্মের একাংশের মধ্যে এইসব সতর্কবার্তা কোনও ছাপই ফেলছে না। আর তার জেরেই নিজেদের জীবন দিয়ে তার দাম চোকাতে হচ্ছে তাদের।

পুজোয় বাজেটের মধ্যে ঘুরে আসুন উত্তরবঙ্গে, রইল বিশেষ পরামর্শ

মর্মান্তিক! ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ৭

যাত্রী তোলা নিয়ে রেষারেষি! ২ গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত ১২

ছুটি মাত্র চারদিন, পুজোর ঠিকানা হোক এই তিন পাহাড়ি গ্রাম

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

মর্মান্তিক!ভাতারে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দেওর ও বৌদির

মর্মান্তিক! ডেলিভারি বয়কে পিষে দিল ঘাতক, রক্তে ভেসেছে রাস্তা

টোটো- পিকআপ ভ্যানের সংঘর্ষ, মৃত্যু দুই যুবকের, জখম আরও ১

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]