আসানসোল পুরনিগম থেকে উধাও ৪০ লক্ষ টাকা, অভিযোগ দায়ের সাইবার সেলে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের আসানসোল পুরনিগমের অ্যাকাউন্ট থেকে উধাও হয়েছে প্রায় ৪০ লক্ষ টাকা। অত্যাশ্চর্য এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই পুরনিগমের আধিকারিকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আসানসোলের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকেই রাতারাতি উধাও হয়েছে ওই টাকা। কিভাবে এই ঘটনা ঘটেছে তা প্রথমেই বোঝা যায়নি। পুরো বিষয়টি জানতে পেরে আসানসোলের মেয়র অভিযোগ দায়েরের নির্দেশ দেন পুরনিগমের অর্থ বিভাগকে। ইতিমধ্যেই তাঁরা সাইবার সেলে এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছে।

আরও পড়ুনঃ রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া টাকা দিয়ে লটারি কেটে রাতারাতি কোটিপতি কাঠমিস্ত্রি

প্রাথমিক তদন্তের পর পুলিশের কাছে অর্থ উধাও হওয়ার কারণ পরিষ্কার হয়েছে। তাঁরা মেয়রকে জানিয়েছেন, এই টাকা উধাওয়ের বিষয়টি মধ্যপ্রদেশের জব্বলপুরের কোনও দুষ্কৃতীর কাজ। এই টাকা প্রথমে তোলার জন্য একটি চেক কাটা হয়েছিল। পরে সেই চেকটি বাতিল করা হয়। বাতিল চেক আসানসোল পুরনিগমে জমা রয়েছে। তারপরও কিভাবে এত পরিমাণ টাকা ব্যাঙ্ক থেকে উধাও হয়ে গেল তা বুঝতে পারছেন না পুরনিগমের কোনও আধিকারিক। মেয়র জানান, একটি তহবিল থেকে ৪০ লক্ষ টাকারও বেশি অর্থ অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে, যা নিঃসন্দেহে চিন্তার বিষয়। তবে টাকা উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ বাহিনী।

আরও পড়ুনঃ ‘আমি কোনও সাধ্বী নই’। ২ লাখি ব্যাগ ব্যবহার নিয়ে ডিগবাজি খেলেন জয়া কিশোরী

যদিও এই ঘটনা নতুন নয়। এর আগে ২০২১ সালে আসানসোল পুরনিগমের কুলটি বরো অফিস থেকে প্রায় ৮৭ লক্ষ টাকা উধাও হয়ে যাওয়ার অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠেছিল পুরনিগম বোর্ড। প্রায় তিন বছরের বেশি সময় কেটে গেলেও এখনও সেই টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। তিন বছর পর একই ঘটনার পুনরাবৃত্তিতে নড়েচড়ে বসেছে আসানসোল পুরনিগম। বিষয়টি নিয়ে তদন্ত চলছে জোরকদমে।

মদ খাওয়াকে কেন্দ্র করে বচসা, তারপরই হাতাহাতি থেকে খুন

সরকারি টাকা আত্মসাতের শাস্তি মিলল হাতেনাতে, বাড়িতে টানা তল্লাশির পরই গ্রেফতার আধিকারিক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]