নিজস্ব প্রতিনিধি: আবারও যৌন নিগ্রহের শিকার এক শিশুকন্যা(Child Abuse)। মাত্র ৪ বছর বয়সী ওই খুদেকে চকোলেটের লোভ দেখিয়ে নিজের কার্যসিদ্ধি করতে চেয়েছিল ১৫ বছর বয়সী এক অমানবিক উশৃঙ্খল কিশোর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার(Murshidabad District) লালবাগ থানা এলাকায়(Lalbag Incident)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কিশোর নির্যাতিতার দাদার বন্ধু। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং পকসো আইনে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুনঃ বইতে শুরু করবে উত্তুরে হাওয়া, নভেম্বরের মাঝেই আবহাওয়া বদলের ইঙ্গিত
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে বাড়ির সামনেই খেলা করছিল ওই শিশুকন্যা। আশপাশে তেমন কেউ ছিলেন না। সেই সুযোগটি কাজে লাগায় অভিযুক্ত কিশোর। শিশুকন্যার দাদার বন্ধু হওয়ার সুবাদে ওই বাড়িতে তাঁর যাতায়াত ছিল। সে শিশুটিকে চকোলেটের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে দূরে নিরিবিলি এলাকায় নিয়ে যায়। এবং অভিযোগ, সেখানেই শিশুটিকে যৌন হেনস্থা করা হয়। রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে ওই শিশু। পরিবারের সদস্যেরা আতঙ্কিত হয়ে রাতেই তাঁকে নিয়ে যান লালবাগ মহকুমা হাসপাতালে। এখনও সে সেখানেই চিকিৎসাধীন। এরপর বৃহস্পতিবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করে শিশুর পরিবার।
আরও পড়ুনঃ স্ত্রীর সঙ্গে ঝগড়ায় ব্যস্ত স্টেশন মাস্টার, এদিকে ট্রেন ছুটল ভুল পথে, তারপর!
শিশুকন্যাটিকে শেষবার ওই কিশোরের সঙ্গেই দেখা গিয়েছিল ফলে এই ঘটনার নেপথ্যে কে রয়েছে তা সহজেই পরিষ্কার হয়ে যায় নির্যাতিতার পরিবারের কাছে। এছাড়াও নির্যাতিতার মা জানান, শিশুকন্যা নিজে ওই কিশোরের নাম উল্লেখ করেছে। অভিযুক্ত কিশোরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিশুকন্যার মা। লালবাগের অতিরিক্ত পুলিশ সুপার রাসপ্রীত সিংহ জানিয়েছেন, এই ঘটনা সম্পর্কে তাঁরা অবগত রয়েছেন। পকসো আইনে ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে ওই কিশোরের বিরুদ্ধে। আইন মাফিক উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে স্থানীয় পুলিশ।