শেখ শাহজাহানের হোটেল থেকে উদ্ধার বিপুল টাকা, রয়েছে নকল নোটও, গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি, ধামাখালি : সন্দেশখালি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার। জানা গিয়েছে, ধামাখালির একটি হোটেল থেকে প্রায় ৩২ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। সেই টাকার মধ্যে যেমন আসল নোট রয়েছে, তেমন রয়েছে নকল নোটও। ওই হোটেল থেকে ২জনকে আটক করা হয়েছে।

সূত্রের খবর, যে হোটেল থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গিয়েছে, সেটি আসলে শেখ শাহজাহানের। কিন্তু খাতায় কলমে সেই হোটেলের মালিক রয়েছেন বাপ্পাদিত্য মণ্ডল নামে এক ব্যক্তি। হোটেলটি আসলে শেখ শাহজাহানের। টাকা উদ্ধারের পর ২জনকে আটক করেছে সন্দেশখালি থানার পুলিশ। সন্দেশখালির হোটেল থেকে টাকা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দেবব্রত চক্রবর্তী ও সিরাজউদ্দিন মোল্লাকে বসিরহাট আদালতে তুলছে পুলিশ।

জানা গিয়েছে, হোটেলের ২ নম্বর রুমে বিস্কুটের কার্টনের মধ্যে রাখা ছিল টাকা। গোপনে খবর পেয়ে ওই হোটেলে হানা দেয় পুলিশ। নির্দিষ্ট ঘরে তল্লাশি চালায় সন্দেশখালি থানার পুলিশ। ওই ঘরে ঢুকতেই বেশ কয়েকটি বিস্কুটের কার্টন নজরে আসে। সেগুলো খুলতেই পুলিশও হতবাক হয়ে যায়। থরে থরে সাজানো রয়েছে টাকা। সেই টাকা বাজেয়াপ্ত করার পর দেখা গিয়েছে, ওই নোটের মধ্যে আসলের সঙ্গে রয়েছে নকল নোটও। এই ঘটনায় গ্রেফতার হওয়া দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই বিপুল টাকা কীভাবে হোটেলে এল? কারা নিয়ে এসেছে। কারা যুক্ত রয়েছে এই চক্রের সঙ্গে সবটাইজানার চেষ্টা করছে পুলিশ। ধামাখালি ফেরি ঘাট থেকেও উদ্ধার হয়েছে ৯ কোটি টাকার জাল নোট। ওই জাল নোট নিয়ে কেনাকাটা করতে গেলে সন্দেহ হয় দোকানির। তারপরেই তাঁদের গ্রেপতার করেছে পুলিশ. এই বিপুল পরিমাণ জাল নোট কোথা থেকে এসেছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

সন্দেশখালিতে জালনোট উদ্ধারে নাগপুর থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

সাবধান, বাজারে বেড়েছে ৫০০ টাকার জাল নোট

বড়বাজারে জাল নোটের পর্দাফাঁস! কলকাতা পুলিশের STF’র জালে ২

রাজ্যে উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট, টাকার অঙ্ক জানলে অবাক হবেন

জাল নোট নিয়ে বাজার করতে এসে পুলিশের জালে দুই তরুণী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]