ট্রেন থেকে পড়ে গিয়ে অকালমৃত্যু স্নাতক তরুণীর, শোকের ছায়া পরিবারে

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশের চাকরি করার স্বপ্ন অধরাই থেকে গেল বছর একুশের সদ্য স্নাতক উত্তীর্ণ আলফা খাতুনের। নাদনঘাটের নসরতপুর সিদ্ধেপাড়ার বাসিন্দা আলফা সদ্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সাম্মানিক স্নাতক হিসেবে উত্তীর্ণ হন। এরপর পুলিশের(Police Job) চাকরি পাওয়ার প্রস্তুতি শুরু করেন। শারীরিক সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নিয়মিত অনুশীলনে যেতেন ওই তরুণী। সেই প্র্যাকটিস সেরে ট্রেনে করে বাড়ি ফেরার পথেই ট্রেন থেকে আচমকা পড়ে যান আলফা। ঘটনাটি ঘটেছে, কালীনগর ও নবদ্বীপধাম(Nabadwip Dham Station) স্টেশনের মাঝে। চলন্ত ট্রেন থেকে(Train Accident) পড়ে যাওয়ার কারণে গুরতর জখম হন আলফা। এরপর তাঁকে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে তরুণীর পরিবারে।

আরও পড়ুনঃ বারুইপুরে প্রৌঢ়ের গলা কেটে খুন, দোকান থেকে উদ্ধার রক্তাক্ত দেহ

মৃতার বাবা সাদেক শেখ জানান, তাঁর পাঁচ মেয়েরই লেখাপড়ার প্রতি ঝোঁক। চতুর্থ মেয়ে আলফার ইচ্ছে ছিল পুলিশে চাকরি করার। রোজ ভোরে ট্রেন ধরে সে চলে যেত নবদ্বীপে, শারীরিক সক্ষমতার অনুশীলনে। সোমবারও ভোর সাড়ে ৫টা নাগাদ বাড়ি থেকে সে বেরিয়ে যায়। সাড়ে ৮টা বেজে গেলেও বাড়ি না ফেরায় স্ত্রী বলেন মেয়েকে ফোন করতে। ফোন করার পর তা রিং হয়ে গেলেও কেউ ধরেনি। কিছুক্ষণ পর ফোন বন্ধ হয়ে যায়। তারপরই জিআরপির তরফ থেকে তাঁদেরকে ফোন করে কালনা হাসপাতালে আসার জন্য বলা হয়। সেখানে গিয়ে তাঁরা দেখেন মেয়ের মৃত্যু হয়েছে। ট্রেন থেকে পড়ে গিয়েই এই মৃত্যু, জানিয়েছে জিআরপি। ‘মেয়ের পুলিশ হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল।’ বলতে বলতেই গলা ধরে আসে বাবার।

আরও পড়ুনঃ সন্তানের দায়িত্ব নেবে কে! অন্তঃসত্ত্বা নাবালিকার ঘটনায় ক্রমশ বাড়ছে জটিলতা

ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে জিআরপি। কিভাবে ওই তরুণী ট্রেন থেকে পড়ে গেলেন তা খতিয়ে দেখছে রেল পুলিশ। কালনা জিআরপি-র ওসি রফিকুল ইসলাম বলেন, ‘আমরা প্রত্যক্ষদর্শীদের খুঁজছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’ মৃতা তরুণীর ফোনের কল লিস্ট ও যাবতীয় তথ্য খতিয়ে দেখছে জিআরপি।

উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা! প্যাসেঞ্জার ট্রেনের পিছনে সজোরে ধাক্কা ইঞ্জিনের, জখম বহু যাত্রী

বর্ধমানে একই লাইনে হাজির দুটি গাড়ি, আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের

কৃষ্ণনগরের তরুণীর মৃত্যুর ঘটনায় নয়া মোড়, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

মালগাড়ির সঙ্গে এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহতের সংখ্যা বেড়ে ১৯ ,লাইনচ্যুত ১৩ টি বগি

মালগাড়ির সঙ্গে এক্সপ্রেস ট্রেনের ধাক্কা, দাউ দাউ করে জ্বলছে বগি

ট্রেনের ধাক্কায় চুরমার হয়ে গেল গাড়িটি, দেখুন ভাইরাল সেই ভিডিও

কানপুরে ট্রেন লাইনচ্যুত করার ফের ষড়যন্ত্র, রেলপথে গ্যাস ভর্তি সিলিন্ডার

‘আমরা অত্যন্ত চিন্তিত’, রাঙাপানিতে ফের রেল দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]