Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা! প্যাসেঞ্জার ট্রেনের পিছনে সজোরে ধাক্কা ইঞ্জিনের, জখম বহু যাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরবঙ্গে  ফের ট্রেন দুর্ঘটনা ।  কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর এবার বামনহাট ষ্টেশনে ঘটল ট্রেন দুর্ঘটনা। মঙ্গলবার   ইঞ্জিন ঘোরানোর সময় দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনের পিছনে সজোরে ধাক্কা মারে ইঞ্জিন।  তাতে  আহত হন বেশ কয়েকজন যাত্রী।  এদিন  ট্রেন দুর্ঘটনার জেরে  কোচবিহারের বামনহাট স্টেশনে ছড়িয়েছে উত্তেজনা । 

স্থানীয় সূত্রে  জানা গিয়েছে, এদিন সকালে বামনহাট ষ্টেশনে পৌঁছিয়েছিল শিলিগুড়িগামী ১৫৪৬৮ প্যাসেঞ্জার ট্রেন । তারপর শিলিগুড়ির দিকে  যাওয়ার জন্য  চলছিল ইঞ্জিন ঘোরানোর কাজ । আর তখনই ঘটে বিপত্তি। ট্রেনের কামরা থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন করা হয়। পরে ইঞ্জিনটি ঘুরিয়ে নিয়ে ট্রেনের সঙ্গে সংযুক্ত করার সময় দাঁড়িয়ে থাকা ট্রেনের পিছনের কামরায় সজোরে ধাক্কা মারে ইঞ্জিন । ট্রেনের মধ্যে শুরু হয় প্রবল ঝাঁকুনি ।  আর তাতে জখম হন বেশ কয়েকজন ট্রেন যাত্রী । তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে । এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি । 

স্বাভাবিকভাবেই ট্রেন দুর্ঘটনার জেরে  যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়েছে উত্তেজনা । তবে রেলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বলা বাহুল্য  সাম্প্রতিক সময়ে রেল দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। বামনহাটির এই ঘটনা আবারও প্রমাণ করল যে, রেল পরিচালনার ক্ষেত্রে যাত্রী  নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি রয়েছে । 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00