অসুস্থ ২ পুণ্যার্থী, জানতে পেরেই তৎক্ষণাৎ সাগর থেকে এয়ারলিফট করে কলকাতার হাসপাতালে পাঠাল প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে গঙ্গাসাগর মেলা। লাখ লাখ মানুষের ভিড়ে আচমকায় অসুস্থ হয়ে পড়েন দুই পুণ্যার্থী। জানতে পেরেই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গন থেকে দুই পুণ্যার্থীকে এয়ারলিফটের ব্যবস্থা করল প্রশাসন। তাদের মধ্যে একজন ভিনরাজ্যের বাসিন্দা। দুজনই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রাথমিক  চিকিৎসার পর হেলিকপ্টারে করে তাদের কলকাতার হাসপাতালে আনা হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, উত্তরপ্রদেশের বারাবাঁকি থেকে পুণ্যস্নানের জন্য গঙ্গাসাগরে এসেছিলেন ৭০ বছর বয়সি ঠাকুর দাস। মেলা প্রাঙ্গণে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। অস্থায়ী হাসপাতালে আনা হলে বোঝা যায় স্ট্রোকে আক্রান্ত তিনি। সঙ্গে সঙ্গে এয়ার লিফট করে এনে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রের দাবি।

আর অন্যজন হলেন দক্ষিণ ২৪ পরগনার তালদির বাসিন্দা ৮৫ বছর বয়সী মহারানি মণ্ডল। সাগরে অসুস্থ হওয়ার পর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। দেখা যায়, তাঁর দেহে সংক্রমণ ছড়িয়েছে। কিডনির সমস্যাও দেখা দিয়েছিল মহারানিদেবীর। এছাড়ায় তিনি অ্যানিমিয়া ও হাই প্রেসারের রোগী। বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এদিন সঙ্গে সঙ্গে তাঁকে এয়ারলিফট করা হয়। তাঁকেও এমআর বাঙ্গুর হাসপাতালে রেফার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। দেশের নানা প্রান্ত থেকে এই গঙ্গাসাগরে ঢল নামে মানুষের। সেই কারণে এবছর বাড়তি নিরাপত্তার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখমন্ত্রীর বার্তা পেয়েই পুণ্যার্থীদের সুবিধার্থে মেলা চত্বরে হাসপাতাল, অ্যাম্বুল্যান্স ও এয়ারলিফটের ব্যবস্থা রাখা হয়েছে। সাগরের হাসপাতালগুলিতে শুধু মেলার জন্য ৫১৫টি বেডের ব্যবস্থা করা হয়েছে। আইসিইউ’‌র ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে থাকছেন পর্যাপ্ত চিকিৎসক, নার্স এবং প্যারামেডিক্সও। গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে ১০০টি অ্যাম্বুল্যান্স, ৪টি ওয়াটার অ্যাম্বুল্যান্স, ১টি এয়ার অ্যাম্বুল্যান্সেরও ব্যবস্থা রয়েছে।

 

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

সুতিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক, এলাকায় প্রবল চাঞ্চল্য

রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ, চলতি সপ্তাহে ২দিন বন্ধ থাকছে স্কুল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]