Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে আবারও ডুবলো ট্রলার, উদ্ধার ১৪ জন মৎস্যজীবী

Share:

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ ২৪ পরগনা: আবহাওয়ার উন্নতি হতে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন মৎস্য বন্দর থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছে বহু মৎস্যজীবী ট্রলার। রবিবার গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে পাথর প্রতিমার এল প্লট থেকে এফবি দশভূজা নামে একটি ট্রলার ১৪ জন মৎস্যজীবী নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পাথরপ্রতিমার(Patharpratima) বাঘের চড়ের কাছে উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারে পাটাতন ফুটো হয়ে ট্রলারের মধ্যে জল ঢুকতে থাকে। এরপর মুহুর্তের মধ্যে হু হু করে ট্রলারের মধ্যে জল ঢোকার কারণে মুহূর্তের মধ্যে ট্রলারটি ডুবে যায়।

প্রাণ বাঁচানোর তাগিদে ট্রলার থেকে গভীর সমুদ্রে ঝাঁপ দেন মৎস্যজীবীরা। সমুদ্রে মৎস্যজীবীরা সাহায্যের জন্য চিৎকার শুরু করে দেয়। মৎস্যজীবীদের চিৎকার শুনে সাহায্যের জন্য এগিয়ে আসে আশপাশে থাকে অন্যান্য ট্রলার । তাদের সহযোগিতায় ১৪ জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। এরপর ওই মৎস্যজীবীদের(Fisherman)নামখানা মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ওই মৎসজীবীরা চিকিৎসাধীন রয়েছেন এবং সকল মৎস্যজীবীরা সুস্থ রয়েছেন ।

এ বিষয়ে সুন্দরবন ফিশারমেন অ্যাসোসিয়েশনের(Sundarban Fisherman Association) শ্রমিক সংগঠনের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, নিম্নচাপের পর আবহাওয়ার উন্নতি হওয়ার কারণে পাথরপ্রতিমার এল প্লট থেকে এফবি দশভূজা নামে একটি ট্রলার ১৪ জন মৎস্যজীবীদের নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। সেই সময় বাঘের চরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ওই ট্রলারটি। প্রাণ বাঁচাতে গভীর সমুদ্রে ঝাঁপ দেন মৎস্যজীবীরা । তাদের চিৎকার শুনে সাহায্যের জন্য এগিয়ে আসে অন্যান্য বেশ কয়েকটি ট্রলার। অন্যান্য মৎস্যজীবী ট্রলারের সহযোগিতায় এফবি দশভূজাতে থাকা সকল মৎস্যজীবীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা সকলে সুস্থ রয়েছেন। কিন্তু ডুবে যাওয়া ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00