সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লেন গুকেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিশ্বমঞ্চে তেরঙ্গার জয়। দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হলেন ভারতের গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শেষ গেমে চিনের ডিং লিরেনকে হারিয়ে খেতাব জিতলেন ১৮ বছর বয়সী দাবাড়ু। সর্বকনিষ্ঠ হিসাবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অনন্য রেকর্ড গড়লেন গুকেশ।

বিশ্ব দাবা প্রতিযোগিতার শিরোপা দখলের লড়াইয়ে চিনের ডিং লিরেনের মুখোমুখি হয়েছিলেন ১৮ বছর বয়সী ভারতের গ্র্যান্ডমাস্টার ডি সুকেশ। শুরু থেকেই দুই দাবাড়ু বিনা যুদ্ধে এক সুতো জমি না ছাড়ার পণ নিয়েই বোর্ডে নেমেছিলেন। ১৩তম ম্যাচে শেষে দুজনেরই সমান পয়েন্ট ছিল। নিয়ম অনুযায়ী, যে আগে ৭.৫ পয়েন্টে পৌঁছবেন, সেই জিতবে। এদিন লিরেনকে হারিয়ে এক পয়েন্ট নিয়ে লক্ষ্যে পৌঁছে যান গুকেশ। ফলে আর টাইব্রেকার খেলার প্রয়োজন হয়নি। সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে বিশ্বজয়ী হওয়ার পরেই আনন্দে কেঁদে ফেলেন ১৮ বছর বয়সী ভারতীয় দাবাড়ু।  

ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার তথা প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের শহর চেন্নাইয়ে জন্ম গুকেশের। সাত বছর বয়সে দাবা খেলায় হাতেখড়ি। আর শুরু থেকেই সবাইকে চমকে দেয় খুদে দাবাড়ু। এক বছর পরেই অনূর্ধ্ব-৯ এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতায় জিতে হইচই ফেলে দেয় গুকেশ। তার পর ভারতীয় দাবায় উল্কার গতিতে ছুটে সবার নজর কেড়েছিল। মাত্র ১২ বছর ৭ মাস ১৭ দিন বয়সে গ্র্যান্ড মাস্টারের শিরোপা জয় করেন গুকেশ। ভারতের কনিষ্ঠতম ও বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম (১২ বছর ৭ মাস বয়সে গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন রাশিয়ার সের্গে কারজাকিন) গ্র্যান্ড মাস্টার হওয়ার নজির গড়েছিলেন। ২৬ বছর পরে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দকে টপকে ভারতের এক নম্বর দাবাড়ু হন গুকেশ।

ভুল চালেই স্বপ্ন ভঙ্গ গুকেশের, নরওয়ে চেসে তৃতীয় স্থান পেয়ে সন্তুষ্ট থাকতে হল

ডি গুকেশের কাছে হেরে রাগে এ কী কাণ্ড ঘটালেন কার্লসেন!

১১ কোটি ৪৫ লক্ষ টাকা কীভাবে খরচ করবেন বিশ্বজয়ী দাবাড়ু গুকেশ? জানিয়ে দিলেন গোপন পরিকল্পনা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]