Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আলাদা লক্ষ্য নিয়ে উইম্বলডন ফাইনালে নামছেন জোকোভিচ-আলকারেজ

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: রোলাঁ গারোর পরে আজ রবিবার সেন্টার কোর্টে উইম্বলডনের খেতাব জয়ের লক্ষ্যে মুখোমুখি হচ্ছেন বিশ্বের সেরা টেনিস তারকা নোভাক জোকোভিচ ও বিশ্বের শীর্ষ বাছাই কার্লোস আলকারেজ। আর ওই লড়াই ধুন্ধুমার হবে বলেই মনে করছেন টেনিস প্রেমীরা। একদিকে উইম্বলডন জিতে যেমন দু-দুটি রেকর্ড ছোঁয়ার হাতছানি সার্বিয়ান টেনিস তারকার কাছে, তেমনই বিশ্বের শীর্ষ বাছাইয়ের কাছে ফরাসি ওপেনের সেমিফাইনালে হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ।    

গত মাসে ফরাসি ওপেনের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন টেনিসের সর্বকালের অনৃতম সেরা তারকা ও ভবিষ্যতের তারকা। দুজনের বয়সের ব্যবধানে ১৬ বছর। নোভাকের বয়স যেখানে ৩৬, সেখানে আলকারেজের বয়স ২০। কিন্তু রোলাঁ গারোর দর্শকদের পয়সা উসুল হয়ে গিয়েছিল। অভিজ্ঞতায় অবশ্য নবীন খেলোয়াড়কে টেক্কা দিয়েছিলেন সার্বিয়ান তারকা। শেষ দুই সেট ৬-১, ৬-১ গেমে জিতে ফাইনালে ওঠার পর চ্যাম্পিয়ন হয়ে ছেলেদের টেনিসে গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড গড়েছিলেন জোকোভিচ।

মাসখানেক পর আজ রবিবার আবারও আরেকটি গ্র্যান্ড স্লাম ফাইনালে মুখোমুখি জোকোভিচ ও আলকারাজ। আজ জিতলেই টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম একক জয়ের রেকর্ডে মার্গারেট কোর্টের পাশে বসবেন জোকোভিচ। সেই সঙ্গে  ছুঁয়ে ফেলবেন রজার ফেডেরারের উইম্বলডন জয়ের রেকর্ডও। অন্যদিকে আলকারেজের সামনে চ্যালেঞ্জ নিজেকে ভবিষ্যতের তারকা হিসেবে প্রমাণ করার। সেই যে বিশ্বের এক নম্বর খেলোয়াড় তা বোঝানোর সময় এসেছে স্প্যানিশ তরুণ টেনিস খেলোয়াড়ের সামনে।

ফেডেরারের রেকর্ড ভেঙে নজির জোকোভিচের, গ্যালারি রোমাঞ্চিত হল বিয়ের প্রস্তাবে

বেআইনি নির্মাণের দায়ে শাস্তির মুখে জোকোভিচ, কত টাকা জরিমানা গুনতে হবে টেনিস তারকাকে?

আলকারাজের ‘হ্যাটট্রিকের’ স্বপ্ন ভেঙে উইম্বলডনের নয়া রাজা সিনার

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও বিরাট কোহলির নাম! কিন্তু কেন?

সিনারের কাছে হেরে ফরাসি ওপেন থেকে বিদায়  জোকোভিচের

বুড়ো হাড়ে ভেল্কি, আলকারাজকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে জকোভিচ

ফেডেরারের রেকর্ড ভেঙে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে জকোভিচ

‘খাবারে মেশানো হয়েছিল বিষ’, বিস্ফোরক দাবি টেনিস তারকা জকোভিচের, কবে ঘটেছিল?

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00