Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশকে দুরমুশ করে সুপার এইট অভিযান শুরু অস্ট্রেলিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস (ডিএল) নিয়মে বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে সুপার এইট অভিযান শুরু করল অস্ট্রেলিয়া। শুক্রবার প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ১৪০ রান তুলেছিল টাইগাররা। জবাবে ১১.২ ওভারে দুই উইকেট   হারিয়ে ১০০ রান তুলেছিল অজিরা। বৃষ্টির জন্য খেলা না হওয়ায় জয়ের জন্য মিচেল মার্শদের প্রয়োজন ছিল ৭৩ রানের। এদিন টি টোয়েন্টি বিশ্বকাপে সপ্তম বোলার হিসাবে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছেন প্যাট কামিন্স।

অ্যান্টিগায় টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। ইনিংসের তৃতীয় বলে শূন্য রানে সাজঘরে ফেরেন তানজিদ তামিম। এরপর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। সতর্ক হয়ে খেলার পাশাপাশি রান মেশিন সচল রাখেন। নবম ওভারে অ্যাডাম জাম্পা বল করতে এসে লিটনকে (১৬) ফিরিয়ে জুটি ভাঙেন। চার নম্বরে ব্যাট করতে এসে গ্লেন ম্যাক্সওয়েলকে ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে শট থার্ড অঞ্চলে জাম্পার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ৪ বল খেলে মাত্র ২ রান করেন রিশাদ।একা কুম্ভ হয়ে লড়াই চালান অধিনায়ক শান্ত। কিন্তু জাম্পাকে সুইপ করতে গিয়ে বল মিস করে এলবিডব্লিউ হয়ে ব্যক্তিগত ৪১ রানে ফিরে যান। সাকিব আল হাসান (৮) ফের ব্যর্থ হন। ১৮তম ওভারে বল করতে এসে বাংলাদেশকে জোড়া ধাক্কা দেন প্যাট কামিন্স। পঞ্চম ও শেষ বলে পর পর ফিরিয়ে দেন মাহমুদুল্লাহ রিয়াদ(২) ও শেখ মেহেদীকে ৯০)। শেষ ওভারে প্রথম বলেই তাওহিদ হৃদয়ের উইকেট তুলে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সপ্তম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক পূর্ণ করেন কামিন্স। ২৮ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন হৃদয়। শেষ দিকে ৭ বলে ১৩ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে ১৪০ রানে পৌঁছে দেন তাসকিন আমেদ।

জয়ের জন্য ১৪১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই তাণ্ডব শুরু করেন ডেভিড ওয়ার্নার ও ট্র্যাভিস হেড। মাঝ পথে বৃষ্টি নামায় খেলা বন্ধ করে দিতে হয়। ফের খেলা শুরু হলে বিধ্বংসী হেডকে (২১ বলে ৩১) ফেরান রিশাদ হোসেন। অজি অধিনায়ক মিচেল মার্শও সুবিধা করতে পারেননি। ৬ বল খেলে এক রানে ফেরেন তিনি। এর পরে ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েল জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। ১১.২ ওভারেই দুজনে দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেন। ফের ঝেঁপে বৃষ্টি নামে। ওই বৃষ্টিতে খেলা শুরু না করতে পারায় ডাকওয়ার্থ লুইস মেথডের সাহায্যে ফলাফল নির্ধারণ করা হয়।

বিধ্বংসী প্যাট কামিন্স, ১৩৮ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

আগুনে বোলিং কামিন্সের, দিল্লিকে ১৩৩ রানে বেঁধে রাখল হায়দরাবাদ

‘ডু-অর-ডাই’ ম্যাচে দিল্লির বিরুদ্ধে নামছে সানরাইজার্স হায়দরাবাদ

‘বাঁচা-মরার’ ম্যাচে বুধে হার্দিকদের মুখোমুখি প্যাট কামিন্সরা

 ঘরের মাঠে জয়ের মুখ দেখবে মুম্বই নাকি বাজি মারবে সানরাইজার্স হায়দরাবাদ?

মুখোমুখি হায়দরাবাদ ও পঞ্জাব, বাজিমাত করবে কারা?

বৃহস্পতিবার ইডেনে কলকাতা-হায়দরাবাদ দ্বৈরথ, পরিসংখ্যানে এগিয়ে রাহানেরা

হায়দরাবাদের মুখোমুখি লখনউ, পরিসংখ্যানে কারা এগিয়ে?

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00