Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ICC-T-20WC: ফাইনালে পাকিস্তান, বলছে ইতিহাস

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল আগামিকাল। সকলেরই জানা হয়ে গিয়েছে, বুধবার প্রথম সেমিফাইনালে কারা খেলতে চলেছে। আর প্রথম সেমিফাইনালের আগেরদিন একটি তথ্য উঠে এল। সেই তথ্য বলছে, এখনও পর্যন্ত এই দুই দেশ যতবার মুখোমুখি হয়েছে, তার মধ্যে অধিকাংশবার জয়ী হয়েছে পাকিস্তান। সুতরাং, তথ্য অনুযায়ী সেমিফাইনালে নিউজিল্যান্ডের পরাজয় নিশ্চিত।

এবার দেখে নেওয়া নেওয়া যাক এই দুই দলের পারফরম্যান্স।

চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্বকাপ মিলিয়ে পাকিস্তান এবং নিউজিল্যান্ড এখনও পর্যন্ত ১৮ বার মুখোমুখি হয়েছিল। এর মধ্যে ১১ বার জয়ী হয়েছে পাকিস্তান, সাতবার নিউজিল্যান্ড। আইসিসি বিশ্বকাপে (৫০ ওভার এবং টি-টোয়েন্টি)দুই দল এখনও পর্যন্ত মুখোমুখি হয়েছে ১৫ বার। চারবার জয়ী হয়েছে নিউজিল্যান্ড, ১১ বার পাকিস্তান। আইসিসি টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপে দুই দল এখনও পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে। চারবার জিতেছে পাকিস্তান, দুইবার নিউজিল্যান্ড। আর আইসিসি আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তান জয়ী হয়েছে তিনটি ম্যাচে, দুটিতে জয়ী নিউজিল্যান্ড। আইসিসি ওয়ার্ল্ডকাপ নকআউটে তিনবারের মধ্যে তিনবারই জয়ী হয়েছে পাকিস্তান।

তবে খেলায় যে কোনও সময়ে অঘটন ঘটতে পারে। এমন বহু ঘটনার সাক্ষী ২২ গজ। চলতি টি-টোয়েন্টির কথাই ধরা যাক। সেমিতে পাকিস্তানের যাওয়া প্রায় অনিশ্চিত ছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন। সবাই এখন প্রথম সেমিফাইনাল ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে। 

শুরু হয়ে গেল প্রথম সেমিফাইনালের কাউন্টডাউন। 

আরও পড়ুন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ চারে যাওয়ার আশা জিইয়ে রাখল পাকিস্তান

টি-টোয়েন্টিতে পাকিস্তান চ্যাম্পিয়ন হলে প্রধানমন্ত্রী হবেন বাবর: গাভাস্কার

রোহিতের ইস্তফার দাবি, ভারতের হারে মহা ফুর্তিতে পাক-প্রধানমন্ত্রী শেহবাজ

ফ্লাইং কিসের সঙ্গে দুলল কোমর, সোশ্যাল মিডিয়ায় ঝড়

ফাইনালে মেলবোর্নে তোমাদের অপেক্ষায় রইলাম:  কোহলিদের শোয়েব

নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান

ICC-T-20 First Semi নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে ফাইনালে পাকিস্তান

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00