Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফাইনালে মেলবোর্নে তোমাদের অপেক্ষায় রইলাম:  কোহলিদের শোয়েব

খেলা শেষ হওয়ার পর প্রতিক্রিয়া শোয়েবের

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  টি-টোয়েন্টির প্রথম সেমিফাইনাল শেষ হতে না হতে সীমান্তের ওপার থেকে কোহলিদের জন্য এল বার্তা। বার্তা দিলেন শোয়েব আখতার। কোহলিদের উদ্দেশ্যে তাঁর বার্তা – ভারত, আমরা মেলবোর্নে পৌঁছে গিয়েছি। আমরা তোমাদের অপেক্ষায় রয়েছি। তোমাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। আশা করি মেলবোর্নে তোমাদের সঙ্গে দেখা হবে। আমি চাই, ফাইনালে পাকিস্তানের সঙ্গে ভারতের সাক্ষাৎ। আমরা তো বটেই, ক্রিকেট দুনিয়া ফাইনালে এই দুই দেশকে দেখার অপেক্ষায় রয়েছে।

এদিন সিডনিতে ছিল টি-টোয়েন্টির প্রথম সেমিফাইনাল। এই ম্যাচ ঘিরে প্রথম থেকেই উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। অনেকেই ধরে নিয়েছিলেন, নিউজিল্যান্ড হারছে। কিন্তু খেলায় যে কোনও মুহূর্তে অঘটন ঘটতে পারে। তবে নিউজিল্যান্ডের ইনিংশ অল্পরানে শেষ হওয়ায় ম্যাচে অর্ধেক জয় পেয়ে গিয়েছিল পাকিস্তান। জয়ের বৃত্ত সম্পূর্ণ করার জন্য দরকার ছিল মাঠে নামা।

শুরু থেকেই ঝড় তোলে বাবর বাহিনী। ২০ ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল ১৫৩ রান। ক্রিকেটমহলের একাংশ নিশ্চিত ছিল, কোনও উইকেট না হারিয়েই পাকিস্তান জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেবে। সেটা অবশ্য হয়নি। পাকিস্তানকে উইকেট হারাতে হয়েছে। শেষ পর্যন্ত অবশ্য শেষ হাসি দেখা গিয়েছে বাবরদের মুখেই।

ম্যাচ শেষ হওয়ার পর শুরু হয় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের কাউন্টডাউন। ভারত ফেভারিট হওয়ায় সংখ্যাগরিষ্ঠ নিশ্চিত ফাইনালে তাদের সঙ্গে দেখা হবে পাকিস্তানের।সেই দ্বিতীয় সেমিফাইনাল শুরু হওয়ার আগে সীমান্তের ওপার থেকে এল শুভেচ্ছাবার্তা।

আরও পড়ুন নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান

মেলবোর্নে ৫ উইকেট, শোয়েব আখতারকেও টপকে গেলেন বুমরা

টি-টোয়েন্টিতে পাকিস্তান চ্যাম্পিয়ন হলে প্রধানমন্ত্রী হবেন বাবর: গাভাস্কার

রোহিতের ইস্তফার দাবি, ভারতের হারে মহা ফুর্তিতে পাক-প্রধানমন্ত্রী শেহবাজ

ফ্লাইং কিসের সঙ্গে দুলল কোমর, সোশ্যাল মিডিয়ায় ঝড়

নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান

ICC-T-20 First Semi নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে ফাইনালে পাকিস্তান

ICC-T-20WC: ফাইনালে পাকিস্তান, বলছে ইতিহাস

অস্ত্রোপচার সফল, পাকিস্তানে ফিরছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00