চোট সারিয়ে খেলার ময়দানে কামব্যাক শুভমনের, স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ভারতীয় দলে ফিরল স্বস্তি। অ্যাডিলেডের পিঙ্ক বল টেস্টের আগেই আঙুলের চোট সারিয়ে অনুশীলনে ফিরলেন শুভমন গিল(Subhman Gill)। এদিন শুক্রবার পিঙ্ক বলে নেট প্র্যাকটিস করতে দেখা গেল এই তরুণ খেলোয়াড়কে। যা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আগামী শুক্রবার অস্ট্রেলিয়া সফরের পরবর্তী টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে। শুভমনের আগমনে দলের স্কোয়াড আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে চোট সারিয়ে এদিন ময়দানে বেশ ফুরফুরে মেজাজেই অনুশীলন করতে দেখা গেল শুভমনকে।

অস্ট্রেলিয়ার পার্থে টেস্ট খেলার আগেই অনুশীলনের সময় আঙুলে চোট পান শুভমন। এর ফলে সাময়িকভাবে তাঁকে বিরতি দিতে হয়। ব্যথা কমে গেলেও শুভমনকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। ফলে তিনি কবে দলে ফিরতে পারবেন তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। অবশেষে সকল বাধাবিপত্তি কাটিয়ে তিনি নিজেই নেমে পড়েছেন অনুশীলনের ময়দানে। আগামী ৬ই ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হচ্ছে পিঙ্ক বল টেস্ট। তার আগে আগামী শনিবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় একটি প্র্যাক্টিস ম্যাচও খেলবে ভারত।

এদিন অনুশীলনের জন্য ময়দানে নামলেও আগামী টেস্টে শুভমন গিল খেলবেন কিনা তা এখনও সুনিশ্চিত নয়, অন্তত ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, আসন্ন ম্যাচে তাঁকে দিয়ে খেলানো যেতে পারে। তবে অ্যাডিলেডের ম্যাচে ময়দানে নামতে চলেছেন ভারতীয় অধিনায়ক ‘হিটম্যান’ রোহিত শর্মা। ফলে আগামী টেস্ট ম্যাচে আরও চমকপ্রদ লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছেন দর্শকরা, একথা বলাই বাহুল্য। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার ময়দানে বেশ ভালো ছন্দেই রয়েছে টিম ইন্ডিয়া। নজর কেড়েছেন যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলির মতো খেলোয়াড়রা। ফলে এই সিরিজ নিয়ে যথেষ্ট আশাবাদী ভারতীয় সমর্থকরা।

বিরাট-রোহিতের পর টেস্ট ক্রিকেটে অধিনায়কের দায়িত্বে শুভমন

টানা ১১ ম্যাচে টসে হার রোহিতদের,অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে বল করবে ভারত

অস্ট্রেলিয়াকে বধ করতে চার স্পিনার? ধোঁয়াশা রাখলেন রোহিত

রোহিতদের বিরুদ্ধে নামার আগেই অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তন, দলে সামিল তরুণ স্পিনার

বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া,সিডনিতে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেল ভারত

মেলবোর্নে অসহায় আত্মসমর্পণ রোহিতদের, ১৮৪ রানে জয়ী অস্ট্রেলিয়া

‘একদম চুপ’! খাজা আউট হতেই অস্ট্রেলিয়ান দর্শকদের চুপ থাকার ইঙ্গিত সিরাজের

মেলবোর্নে বিপর্যয় কাটিয়ে ৩৩৩ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]