নিজস্ব প্রতিনিধিঃ মহিলা টি- ২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মত ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। ছয়বারের চ্যাম্পিয়নকে হারাল প্রোটিয়া মেয়েরা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ৮ উইকেটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে টানা ১৫ ম্যাচ পর হারল অস্ট্রেলিয়া।
ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হেরে ১৩৪ রান তুলতে পারে অস্ট্রেলিয়া। তাই লক্ষ্য ছিল ১৩৫ রান। ২০ ওভারে যা খুব কঠিন নয়। তবে ম্যাচের শুরুটা বেশ নড়বড়ে ছিল দক্ষিণ আফ্রিকার। প্রথম দুই ওভারে তারা নিতে পারে মাত্র ৪ রান। তবে সেখান থেকে উলভার্ট ও অ্যানেকে বোশ মিলে খেলতে নেমে মাঠে ঝড় তোলে। তারা একযোগে খেলে রান করে ৯৬। সাদারল্যান্ডের বলে আউট হওয়ার আগে ৪২ রানের ইনিংস খেলেন উলভার্ট।
একথায় বলা যায়, বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা ও অ্যালিসা পেরি সমৃদ্ধ অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং করলেও ১৩৪ রানের বেশি করতে পারেনি। কিন্তু দক্ষিণ আফ্রিকার বোলাররা মাত্র ৫ উইকেট নিলেও রান আটকানোতে দারুণ সফল হয়েছেন। আর তাতেই ১৬ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ২০১৮ থেকে টানা তিন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। আর এবার সেই অস্ট্রেলিয়াকে হারিয়েই জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা।