Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্ত্রী ডোনার নাচের স্কুলে বাগদেবীর আরাধনায় মাতলেন সৌরভ

পাড়ায়-পাড়ায় চলছে বাগদেবীর আরাধনা। বাদ পড়েননি তারকারাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরস্বতী পুজোর আনন্দে মেতেছে গোটা রাজ্য। পাড়ায়-পাড়ায় চলছে বাগদেবীর আরাধনা। বাদ পড়েননি তারকারাও। সকলেই বিদ্যায়দেবীর পায়ে অঞ্জলি দিয়ে মনের কামনা জানাতে ব্যস্ত। এই তালিকা থেকে বাদ পড়লেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অধিনায়ক তাঁর স্ত্রী ডোনার নাচের স্কুলে গিয়ে পুষ্পাঞ্জলি দেন। এদিন ‘বাংলার মহারাজ’-এর পরনে ছিল সাদা পাঞ্জাবী। অঞ্জলি দেওয়ার পর সৌরভ নাচের স্কুলে উপস্থিত সকলের সঙ্গে কথা বলেন এবং ছবি তোলার আবদার মেটান।

কলকাতায় থাকলে সাধারণত স্ত্রী ডোনার নাচের স্কুল ‘দীক্ষা মঞ্জরি’-তে অঞ্জলি দিতে যান সৌরভ। ফলে এবার তার অন্যথা হয়নি। তবে এবার স্ত্রী ও কন্যাকে সঙ্গে পাননি বিসিসিআই সভাপতি। কারণ, কন্যা সানা লন্ডনে পড়াশোনা করার জন্য ডোনা আপাতত সেখানেই রয়েছেন। অঞ্জলি এবং পুজো সম্পন্ন হওয়ার পর সৌরভকে স্কুলের ছাত্রীদের সঙ্গে কথোপকথন করতে দেখা যায়।

আগামী রবিবার থেকে আমেদাবাদে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজ। তাই আজ বিকেলেই সেখানে যাওযার কথা রয়েছে বোর্ড সভাপতির। একজিনের সিরিজ শেষ হলে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে টি-২০ সিরিজ। তবে করোনার কথা ভেবে স্টেডিয়াম সর্বত্রই দর্শকশূন্য থাকবে। এমনটাই জানা গিয়েছে।       

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00